Manipur Imphal News: স্কুলের বাইরে এক মহিলাকে টার্গেট করে গুলি, টেনশন ইম্ফলে
Manipur Imphal News: স্কুলের বাইরে এক মহিলাকে টার্গেট করে গুলি! ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি মণিপুরের ইম্ফলে। কে বা কারা এই ঘটনার পিছনে তা অবশ্য স্পষ্ট নয় । তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
যদিও ঘটনার পরেই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনার পরেই নতুন করে যাতে সংঘর্ষ না ছড়িয়ে পড়ে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। গত কয়েকমাস ধরে অশান্ত মণিপুর (Manipur Imphal News) । বন্ধ ছিল স্কুল। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। স্কুলগুলিও খুলতে শুরু করেছে। আর তা খোলার একদিন পরেই এই ঘটনা।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই ঘটনা ইম্ফলের অন্যতম জনপ্রিয় শিশু নিকেতন স্কুলের বাইরে ঘটেছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাও স্পষ্ট নয় বলেই জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। এমনকি কেনই বা গুলি করা হল ? পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে মৃত ওই মহিলার পরিচয় স্পষ্ট নয় বলেও জানা গিয়েছে। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, ওই মহিলা স্কুলের এক শিক্ষিকা। মহিলার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন ইম্ফলের আধিকারিকরা। বলে রাখা প্রয়োজন, জাতিগত হিংসার ঘটনায় উত্তাল মণিপুর।
মাসের পর মাস কেটে গেলেও এখনও সেখানে পরিস্থিতি উত্তাল। ভারী বুটের শব্দে ঘুম ভাংছে সে রাজ্যের মানু্ষের। বারবার শান্তির আবেদন জানানো হলেও তা কার্যত ব্যর্থ হচ্ছে। গত কয়েকদিন আগে অশান্ত মণিপুরে গিয়ে শান্তির বার্তা দিয়েছেন রাহুল গান্ধী।
তিনি বলেছেন, এই মুহূর্তে শান্তি প্রতিষ্ঠা প্রথম লক্ষ্য হওয়া উচিৎ। ক্লিন্তু মাসের পর মাস ধরে চলা সংঘাতে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় নতুন করে আরও একজনের মৃত্যু! যা নিয়ে টেনশন তৈরি হয়েছে। তবে মণিপুরে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে। আগামী ১০ জুলাই পর্যন্ত সে রাজ্যে ইন্টারনেট বন্ধ থাকবে। পাশাপাশি বাহিনীকেও অ্যালার্ট করা হয়েছে।












Click it and Unblock the Notifications