Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manipur: সাতদিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন... এরপরেই...! বিজ্ঞপ্তি জারি করে বড় নির্দেশ মণিপুরের রাজ্যপালের

Manipur: আগামী সাতদিনের মধ্যে বেআইনি ভাবে লুঠ করা অস্ত্র ফেরত দিন। শুধু তাই নয়, অবৈধ ভাবে কোন অস্ত্র রাখলে তাও ফেরত দেওয়ার আর্জি জানালেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। এই বিষয়ে তাঁর আশ্বাস, কোনও রকম কড়া পদক্ষেপ নেওয়া হবে না। তবে সাতদিন পরেও যদি বেআইনি ভাবে রাখা অস্ত্র কিংবা লুঠ করা অসস্ত্র পাওয়া যায় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি মণিপুরের রাজ্যপালের।

এখন দেখার তাঁর ডাকে সাড়া দিয়ে অস্ত্র কেউ জমা দেয় কিনা। মণিপুরের (Manipur) রাজ্যপাল এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে তিনি জানিয়েছেন, বিগত কয়েকমাস ধরে মণিপুরের মানুষ চরম সমস্যার মধ্যে যাচ্ছে। শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রভাবিত করে এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে চলেছে। এই অবস্থায় মণিপুরে শান্তি ফেরানোর ডাক দেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা।

Manipur

যে সাম্প্রদায়িক হিংসা চলছে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। মণিপুরের মানুষ যাতে অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে কাজ করতে পারেন সেই বার্তাও দেন রাজ্যপাল। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ সময় ধরে কুকি এবং মেইতি জনজাতি গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে।

আর এই সংঘাতের সুযোগ নিয়ে বিভিন্নতাবাদী বেশ কিছু জঙ্গি সংগঠন পিছন থেকে মণিপুরকে অশান্ত রাখার কাজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মাসের পর মাস সে রাজ্যে কার্ফু জারি রাখা হয়, বন্ধ রাখা হয় ইন্টারনেট। ভারী বুটের শব্দে এখনও সকালে ঘুম ভাঙে মণিপুরের মানুষের।

এই অবস্থায় গত কয়েকদিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। এরপরেই মণিপুর জুড়ে রাষ্ট্রপতি শাসনের নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। একেবারে কড় হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর মধ্যেই বড় নির্দেশ মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার। যেখানে অস্ত্র ফেরানোর জন্য সাত দিনের চরম সময়সীমা বেঁধে দিলেন তিনি। শুধু তাই নয়, এরপরেও তা ফেরানো না হলে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন দেখার সে রাজ্যের মানুষ রাজ্যপালের ডাকে সাড়া দিতে অস্ত্র ফেরান কিনা?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+