Manipur: অবরোধ তুলল কুকি, শান্ত হচ্ছে মণিপুর? নিরাপত্তা খতিয়ে দেখলেন রাজ্যপাল ভাল্লা

Manipur: কুকি জনজাতির বিক্ষোভে নতুন করে অশান্ত হয়েছিল মণিপুর। রবিবার কাংপোকপিতে (Kangpokpi) হাইওয়ে থেকে অবরোধ (Blockade) তুলে নিল তারা। যার জেরে সাময়িকভাবে বন্ধ হল সপ্তাহব্যাপী অশান্তি। দুদিন আগেই জেলা কমিশনার ও পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপত্তা বাহিনী ও প্রতিবাদীদের মধ্যে তুমুল সংঘর্ষ রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। তারপরেই পরিবহণ ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়ার ডাক দেয় কুকি জনগোষ্ঠী।

পাহাড়ে সশস্ত্র জঙ্গিদের ঘাঁটি বাঙ্কার (Bunker) গুঁড়িয়ে দেয় সেনা। এরপরেই নিরাপত্তা বাহিনীকে (Security Force) ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনীকে চলে যাওয়ার দাবি তুলেছে কুকি জনজাতির (Kuki) মানুষেরা।

Kuki

শুক্রবার সন্ধ্যায় কুকিরা অবরোধ করলে তাতে বাধা দেয় সেনা। এরপরই কাংপোকপিতে ডেপুটি কমিশনে হামলা চালায় বিক্ষুব্ধরা। তাদের প্রতিহত করতে শূন্য গুলি পর্যন্ত ছুড়তে হয় সেনাকে। পুলিশ সুপার নিজে জখম হন ঘটনায়।

শনিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব সিংকে আমজনতার নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা (Ajay Kumar Valla)। আইন শৃঙ্খলা বজায় রাখতে সেনা ও আধাসেনা বাহিনীকে রাজ্য প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানী ইম্ফলে (Imphal) ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন রাজ্যপাল। সীমান্ত এলাকা সহ গোটা রাজ্যে নিরাপত্তার বন্দোবস্ত খতিয়ে দেখার পরই ওই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এদিকে গত ২৯ ডিসেম্বরও নিরাপত্তা বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখান কাংপোকপির জনজাতিরা। জঙ্গিদের বাঙ্কার গুঁড়িয়ে দিলে মহিলারা নিরাপত্তা বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখায়।

গত বছর মে মাসে কুকি ও মেইতেই (Meitei) গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র হয় মণিপুর। কিছুদিন পর ফের সেপ্টেম্বরে নতুন করে অশান্তির সূত্রপাত হয়। দফায় দফায় চলে সংঘর্ষ। মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের একাধিক বিধায়কের বাড়িতেও হামলা চালায় বিক্ষুব্ধরা।

সেবারে বিক্ষোভের জেরে পাঁচ জেলায় কারফিউ জারি করা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবাও। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বোমা উদ্ধার হলে বাড়ানো হয় তাঁর নিরাপত্তা। ডিসেম্বর শেষেই মণিপুরের অশান্তির জন্য জনসাধারণের কাছে ক্ষমা চান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। নতুন করে শান্তি ফেরানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু তারপরেও অশান্তি ছড়িয়েছে সর্বত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+