গাঁজা বৈধ হতে চলেছে ভারতের এই রাজ্যে
গাঁজা আইনত করতে চলেছে উত্তর পূর্বের রাজ্য মণিপুর। রাজ্যের মুখ্যমন্ত্রী নঙ্গথমবাম বীরেন সিং জানিয়েছেন গাঁজাকে আইনি করার কথা ভাবা হচ্ছে।
গাঁজা আইনত করতে চলেছে উত্তর পূর্বের রাজ্য মণিপুর। রাজ্যের মুখ্যমন্ত্রী নঙ্গথমবাম বীরেন সিং জানিয়েছেন গাঁজাকে আইনি করার কথা ভাবা হচ্ছে। ওষুধের জন্য গাঁজার ব্যবহার যাতে করা যায় সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শনিবার সাংবাদিক বৈঠক করে বীরেন্দ্র জানিয়েছেন, এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সামনের মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গাঁজা চাষের বিজ্ঞানসম্মত উপায়ে করতে হবে বলে জানিয়েছেন তিনি। একমাত্র ডাক্তারি কাজেই যাতে গাঁজার ব্যবহার করা হয় সেদিকে নজর রাখা হবে।
গাঁজার বৈধতা নিয়ে কথা বলতে গিয়ে বীরেন সিং নিজের ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্ট দেখান সাংবাদিকদের। সেখানে এক মা তাঁর হুইল চেয়ারে বসা মেয়ের জন্য গাঁজার তেল কিনতে নিজের বাড়ি বিক্রি করে দিেয়ছিলেন। তিনি জানিয়েছেন গাঁজার বৈধতা পেতে গেলে রাজ্যবাসীর সহযোগিতা সবার আগে প্রয়োজন। আর তাতে সংবাদ মাধ্যমের ভূমিকা সবচেেয় বেশি। গাঁজা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা তাঁদেরই পৌঁছে দিতে হবে। এতে একদিকে যেমন চিকিৎসার ক্ষেত্রে উন্নতি হবে ঠিক তেমনই গাঁজা চাষ করে রাজ্যের আর্থিক উন্নয়নও হবে। রাজ্যের আর্থিক উন্নয়ের প্রভাব ফেলবে এই গাঁজা চাষ।












Click it and Unblock the Notifications