Bharat Nyay Yatra: অবশেষে মিলল ভারত ন্যায় যাত্রার অনুমতি, তবে রাহুলদের একগুচ্ছ শর্ত দিল মণিপুর সরকার
রাহুল গান্ধীকে অবশেষে ভারত জোড়ো যাত্রার অনুমতি দিল মণিপুর সরকার। তবে তার জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। ইম্ফল থেকে এই ভারত ন্যায় যাত্রা করতে পারবেন না। সীমিত কর্মী সমর্থক নিয়ে মণিপুরের কাঞ্জেইবাং মাঠ থেকে ভারত ন্যায় যাত্রা করতে পারবেন রাহুল গান্ধী।
এই হেপতা কাঞ্জেইবাং মাঠটি শহরের সবচেয়ে পুরনো পোলো গ্রাউন্ড। ইম্ফল পূর্ব জেলার উত্তর-পূর্বে অবস্থিত। সেখােন কোনও মিছিল বা জমায়েত তাঁরা করতে পারবেন না। কেবল মাত্র পতাকা উত্তোলন করে যাত্রার সূচনা করতে পারবেন তাঁরা।

গতকাল শোনা গিয়েছিল মণিপুর সরকার কিছুতেই রাহুল গান্ধীকে ভারত ন্যায় যাত্রার অনুমতি দেয়নি। কারণ হিসেবে দেখানো হয়েছিল যে ইম্ফল থেকে ভারত ন্যায় যাত্রা শুরু করলে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে। কারণ এখনও মণিপুরে পুরো পুরি শান্তি ফেরেিন। মাঝে মধ্যেই অশান্তি এবং হিংসার ঘটনা ঘটে চলেছে। এরই মধ্যে ভারত ন্যায় যাত্রা শুরু করলে অশান্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেণ সিং নিজেও এই ভারত ন্যায় যাত্রা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মণিপুর সরকার জানিয়েছিল। কিন্তু তারপরেও একাধিকবার মণিপুরের কংগ্রেস সভাপতি এই নিয়ে আবেদন করেন। তাঁদের েয ছোট করে ভারত ন্যায় যাত্রা শুরু করার অনুমতি দেওয়া হয়।
অবশেষে আবেদনের ৮ দিন পরে অনেক টালবাহানার পরে অনুমতি দিয়েছে মণিপুর সরকার। তবে ইম্ফল নয় শহরের প্রায় বাইরে একটি পোলো গ্রাউন্ডে ছোট করে কেবল আনুষ্ঠানিক ভাবে ভারত ন্যায় যাত্রার সূচনা করতে পারবেন রাহুল গান্ধীরা। কোনও রকম শোভা যাত্রা তাঁরা বের করতে পারবেন না। হবে না কোনও এলাহি আয়োজন। সেই শর্ত মানলে তবেই কংগ্রেস সেখানে সভা করতে পারবেন।আগামী ১৪ জানুয়ারি মণিপুর থেকে মুম্বই পর্যন্ত ভারত জোড়ো ন্যায় যাত্রার কথা ঘোষণা করেছিলেন।
১৪ জানুয়ারি থেকে শুরু হবে ভারত জোড়ো যাত্রা শেয হবে ২০ মার্চ মুম্বইয়ে। এর আগে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছিলেন কন্যা কুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত। তাতে বিপুল সাড়া পেয়েছিলেন তিনি পর্যটকদের। গতবারেরটা িছল দক্ষিণ থেকে উত্তর। এবারের টা হবে পূর্ব থেকে পশ্চিম। মণিপুর থেকে শুরু হয়ে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, অসম, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত হয়ে শেষ হবে মহারাষ্ট্রের মুম্বইয়ে।
ভারত জোড়ো যাত্রায় বিপুল সাফল্য পেয়েছিল কংগ্রেস। দক্ষিণভারতে তারপরে বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছে তারা। ধাক্কা খেয়েছে মধ্য এবং উত্তর ভারতে। রাজস্থান এবং ছত্তিশগড় হাতছাড়া হয়েছে কংগ্রেসের। তাই লোকসভা ভোটে সেই দুর্বল রাজ্যগুলিকে টার্গেট করেই এই ভারত ন্যায় যাত্রার পরিকল্পনা করেছেন রাহুল গান্ধীরা।












Click it and Unblock the Notifications