মনিপুর নির্বাচন: ভোটাররা ভোট দেওয়া নিয়ে কেন ক্ষোভ প্রকাশ করলেন?
মনিপুর নির্বাচন: ভোটাররা ভোট দেওয়া নিয়ে কেন ক্ষোভ প্রকাশ করলেন?
২৮ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার মনিপুরে প্রথম দফার বিধানসভা নির্বাচন ছিল। তবে ভোট গ্রহণের কয়েকটি জায়গায় কিন্তু ভোটারদের লাইন খুব ধীর গতিতে এগোচ্ছিল বলে জানা গিয়েছিল। অনেক ভোটারের দাবি, তাঁদের মোবাইল অ্যাপের দ্বারা শনাক্ত করা হচ্ছিল তাই তাই লাইনটি দেরিতে এগোচ্ছিল, তাই ভোট দেওয়ার জন্য তাঁদের দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়াতে হচ্ছিল।

মুখ্য নির্বাচনী কর্তা কী বললেন
আবার অনেক ভোটারের মতে, তাঁদের তিন ঘণ্টার বেশি সময় ধরে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়েছে। তাই তাঁরা বিরক্ত প্রকাশ করেছেন। ভোটের সময় ছিল সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। যারা বিকেল ৪ টের সময় ভোট দিতে এসেছেন তাদেরও কিন্তু ভোট দিতে দেওয়া হয়েছে, জানিয়েছেন মুখ্য নির্বাচনী কর্মকর্তা রাজেশ অগ্রবাল।

রাজেশ অগ্রবালের মতে
মুখ্য নির্বাচনী কর্মকর্তা জানান, এই ধরনের ভোট কেন্দ্র খুব কম ছিল। কারণ বিকেল ৫ টার মধ্যে ১২ লক্ষ ৯ হাজার ভোটারের মধ্যে ৭৮.০৩ শতাংশ ব্যক্তি তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন।

ভোটাররা কী বললেন
তিনি আরও বলেন, ধীর গতিতে লাইন এগোনোর কারণ হচ্ছে, বয়স্ক ভোটারদের ভোট দিতে অনেক সময় লাগছে, আবার অনেক জায়গায় ইভিএম মেশিন ত্রুটির কারণেও এরম ঘটনা লক্ষ্য করা গেছে।

লামসাং আসনের এক ভোটার কী দাবি করলেন
লামসাং আসনের এক ভোটার দাবি করে বলেন,তিনি দুপুর ১২ টায় ভোট দিতে এসেছিলেন। সেখানে তাঁকে সাড়ে ৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। তারপর তারপর তিনি ভোট দিতেন পারেন।

সুমিতা কী বললেন
ওপর এক ভোটার ভোটার চানামবাম সুমিতা, যিনি সিংজামেই নির্বাচনী এলাকার ভোটার তিনি বলেন, আমি ভোটের লাইনে তিন ঘটনার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি, তভে আমি ভোট দিতে পেরেছি। মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটারদের শনাক্ত করার জন্য এত দেরি হচ্ছে।
আগেও কোন দিনই ভোট দিতে এত সময় লাগেনি বলে জানান পাটসোই নির্বাচনী এলাকার অধীনে ভোটার ফেইরোইজাম শ্যামানন্দ। মোবাইল অ্যাপের জনই এত সমস্যায় পড়তে হয়েছে সকলে।

মোবাইল অ্যাপ্লিকেশন কী
তবে, এই মোবাইল অ্যাপটি কিন্তু নির্বাচন কমিশনের দ্বারা তৈরি মোবাইল অ্যাপ্লিকেশন। এটির দ্বারা বুথ অ্যাপ যা ক্রমিক নম্বর/ইপিআইসি নম্বর/নামের উপর ভিত্তি করে ভোটারদের নাম দ্রুত খোঁজা যায়। সহজেই তা নির্বাচন করা যায়।












Click it and Unblock the Notifications