Manipur Election 2022: মণিপুরে বিধানসভা নির্বাচন দুই দফায়, কোথায় কবে ভোট ও গণনা?

মণিপুর বিধানসভায় আসন রয়েছে ৬০টি। দুই দফায় হবে নির্বাচন। মণিপুরে প্রথম দফার নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। দ্বিতীয় দফার ভোট মার্চের ৩ তারিখ। গণনা হবে ১০ মার্চ। মোট সাত দফায় ভোট হবে পাঁচটি রাজ্যে। একমাত্র মণিপুরেই ভোট হবে দুই দফায়। করোনা পরিস্থিতিতে ১৫ জানুয়ারি অবধি জনসভা, পদযাত্রা, সাইকেল, বাইক মিছিল করা যাবে না বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

আগের ভোটও দুই দফায়

আগের ভোটও দুই দফায়

২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও মণিপুরে ভোট হয়েছিল ২ দফায়। প্রথম দফায় ৩৮ বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছিল ৪ মার্চ। বাকি ২২টি আসনে দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ৮ মার্চ। গণনা হয়েছিল ১১ মার্চ।

এবারের প্রথম দফা

এবারের প্রথম দফা

এবারের বিধানসভা নির্বাচনে প্রথম দফার নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারির দিন ধার্য হয়েছে ১ ফেব্রুয়ারি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৮ ফেব্রুয়ারি, স্ক্রুটিনির দিন ধার্য হয়েছে ৯ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি হবে প্রথম দফার ভোট।

দ্বিতীয় দফার ভোট ও গণনা

দ্বিতীয় দফার ভোট ও গণনা

মণিপুর বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার নোটিফিকেশনের দিন ধার্য হয়েছে ৪ ফেব্রুয়ারি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১১ ফেব্রুয়ারি, স্ক্রুটিনির দিন ধার্য হয়েছে ১৪ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। ৩ মার্চ হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। গণনা ১০ মার্চ। ওই দিন মণিপুর-সহ পাঁচ রাজ্যেই বিধানসভা নির্বাচনের গণনা হবে।

পালাবদলের সম্ভাবনা?

পালাবদলের সম্ভাবনা?

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে মণিপুরে কংগ্রেস ৬০টির মধ্যে ২৮টি আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল ২১টি। কিন্তু নাগা পিপলস ফ্রন্ট (৪টি আসন), ন্যাশনাল পিপলস পার্টি (৪টি আসন) ও লোকজনশক্তি পার্টি (১টি)-কে নিয়ে জোট গড়ে ১৫ বছরের কংগ্রেস শাসনের অবসান ঘটাতে সক্ষম হয় বিজেপি। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তৃণমূল কংগ্রেস সেবার ১টি আসন জিততে পারলেও মাত্র ২৩ হাজারের মতো ভোট পেয়েছিল, যদিও সেই জয়ী প্রার্থী এবং একজন নির্দল প্রার্থী শাসক জোটে যোগ দেন। কংগ্রেস শিবিরে ভাঙন ধরিয়ে মণিপুর দখলে তৃণমূল এবার মরিয়া। কিন্তু জনমত সমীক্ষা অনুযায়ী, এই রাজ্যে পালাবদলের সম্ভাবনা নেই। তাছাড়া এবার মণিপুরে লড়ার কথা এনডিএ পার্টনার জনতা দল ইউনাইটেডেরও। এবিপি সি-ভোটারের সমীক্ষা বলছে এনডিএ ৬০টির মধ্যে ৩২ থেকে ৩৬টি আসন নিয়ে ক্ষমতা ধরে রাখবে। কংগ্রেসই বিরোধী দল হতে চলেছে, তাদের দখলে থাকতে পারে ১৮ থেকে ২২ আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+