Manipur Viral Video: বিতর্কিত ভাইরাল ভিডিও-কাণ্ডে সিবিআইকে তদন্তভার অমিত শাহের

Manipur Viral Video: এখনও শান্ত নয় মণিপুর। আর এর মধ্যেই গত কয়েকদিন আগে চাঞ্চল্যকর একটি ভিডিও সামনে আসে। যেখানে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর মারাত্মক ছবি ধরা পড়েছিল। শুধু তাই নয়, পরে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ। আর এই ঘটনায় একেবারে উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতি।

মণিপুর ইস্যুতে লাগাতার বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে। আর এই অবস্থায় বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রকের। জানা গিয়েছে, ভাইরাল ভিডিও-কান্ডের তদন্তভার সিবিআইকে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, দ্রুত মণিপুরে গিয়ে ভাইরাল ভিডিও-কাণ্ডের তদন্ত করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বলা হয়েছে।

বিতর্কিত ভাইরাল ভিডিও-কাণ্ডে সিবিআইকে তদন্তভার

ঘটনায় কাউকে যাতে ছাড় দেওয়া না হয় সেই বার্তাও সিবিআই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ভাইরাল ভিডিও কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ভিডিও দেখে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রে খবর, অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই। এমনকি নির্জিতাতদের সঙ্গেও তদন্তকারী সংস্থার আধিকারিকরা কথা বলতে পারেন বলে জানা গিয়েছে। অন্যদিকে খুবই শীঘ্রই সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যেখানে এই মামলা যাতে মণিপুরের বাইরে শুনানি করা হয় সেই আবেদন জানানো হতে পারে। এখন দেখার মন্ত্রকের তরফে আবেদনে সর্বোচ্চ আদালত কি নির্দেশ শোনায়।

বলে রাখা প্রয়োজন, মণিপুরের ঘটনার উপর কড়া নজর রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যে কুকী এবং মেইতি জনজাতির প্রতিনিধিদের সঙ্গে ছয় রাউন্ড আলোচনা চালিয়েছেন মন্ত্রকের আধিকারিকরা। কিন্তু এরপরেও অশান্তি মণিপুরকে শান্ত করাটা রীতিমত চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে।

এই অবস্থায় যদিও সেই রাজ্যে ফোর্সকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। যে কোনও অশান্তিতে যাতে কড়া ব্যবস্থা নেওয়া যায় সেই বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে মণিপুর ইস্যুতে ক্রমশ চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এই অবস্থায় ইতিমধ্যে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনা দেশের জন্যে লজ্জা বলেও মন্তব্য করেছেন। কিন্তু এরপরেও উত্তাল বাদল অধিবেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+