Manipur: সকালে অমিত শাহের সঙ্গে বৈঠক, সন্ধ্যায় মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা বীরেন সিংয়ের

বিগত কয়েকদিন ধরেই দেশের রাজনীতির ফোকাসে ছিল দিল্লি বিধানসভা ভোট। দিল্লিতে পালাবদলের মধ্যেই রবিবার সন্ধ্যায় বড় খবর প্রকাশ্যে এল। পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রবিবারই রাজভবনে গিয়ে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে গিয়ে নিজের ইস্তফা দেন। যা বড় চমক।

বিগত কয়েক বছর ধরেই অশান্ত মণিপুর। দুই জন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বার বার উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। উত্তর পূর্বের এই রাজ্যটি দিল্লির কাছে চিন্তার বিষয় উঠেছিল ক্রমেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই ইস্তাফ দিলেন বীরেন সিং। রবিবার সন্ধ্যার পরই তিনি কয়েকজন বিধায়ক এবং বিজেপি সাংসদ সম্বিত পাত্রকে সঙ্গে নিয়ে ইম্ফলে রাজভবনে যান সেখানেই তিনি তাঁর পদত্যাগ পত্র তুলে দেন রাজ্যপালের হাতে।

শুক্রবারই কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সরকারের বিরুদ্ধে অনাস্থা আনা হবে। শনিবারই বিজেপি এবং জোটসঙ্গী বিধায়কদের সঙ্গে বৈছক করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রবিবার সকালে দিল্লি যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করতে। এরপরই বিরাট সিদ্ধান্ত নিলেন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগ পত্র প্রকাশ্যে এসেছে । নিজের ইস্তফা পত্রে বীরেন সিং লিখেছেন, বেশ অনেকটা সময় ধরেই মণিপুরের মানুষের সেবা করতে পেরেছি, এটাই আমার কাছে সম্মানের এবং বিরাট প্রাপ্তি। । মণিপুরের মানুষের স্বার্থ রক্ষার জন্য আমার এই পদক্ষেপ গ্রহণ করা। আমি কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত করার জন্য ।

প্রশ্ন উঠছে কেন পদত্যাগ করলেন বীরেন সিং, মনে করা হচ্ছে ২ বছর ধরে জাতিহিংসায় উত্তপ্ত উত্তরপূর্বের রাজ্যটি , তা সামাল দিতে ব্যর্থ হয়েছে বীরেন প্রশাসন। দিল্লির বিজেপির শীর্ষ নেতৃত্ব আর আস্থা রাখতে পারছিলেন না বীরেন সিংয়ের উপর। হিংসার জন্য আঙুল উঠেছিল মণিপুরের বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের প্রশাসনের বিরুদ্ধে। বিরোধীরা বিষয়টিকে হাতিয়ার করছিল। সম্প্রতি কংগ্রেস সরাসরি অনাস্থা আনার কথা জানিয়ে দেয়।

অনাস্থায় সরকারের পতন হলে তা বিজেপির জন্য একেবারেই সুখকর হত না। তাই আগে থেকেই কী বীরেন সিংকে সরিয়ে নতুন মুখ আনার প্রক্রিয়া শুরু করে দিল গেরুয়া শিবির! এবার কি নতুন রাজনৈতিক নাটক শুরু হল মণিপুরে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+