নতুন করে উত্তেজনা মণিপুরে, শহিদ দুই জওয়ান! উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী
Manipur Violence: নতুন করে ফের উত্তেজনা ছড়াচ্ছে মণিপুরে। জঙ্গিদের হামলায় দুই জওয়ানের শহিদ হওয়ার খবর সামনে আসছে। জানা গিয়েছে, মণিপুরের (Manipur) মোরে (Moreh town) শহরে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
গোটা রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সতর্ক করা হয়েছে সমস্ত নিরাপত্তা বাহিনীকে। পাশাপাশি মণিপুর সীমান্তেও নিরাপত্তা আঁটসাঁটের কথা বলা হয়েছে। অন্যদিকে এই ঘটনার (Manipur Violence) পরেই উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।

মুখ্যমন্ত্রীর সচিবালয়ে এই বৈঠক হয়। যেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত ছিলেন। এমনকি ছিলেন সরকারের আধিকারিকরা। গোটা ঘটনার (Manipur Violence) বিস্তারিত পর্যালোচনা ওই বৈঠকে করা হয় বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় কোন জঙ্গি সংগঠন জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে কুকি জঙ্গিরাই এই ঘটনা ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে।
গত কয়েকদিন ধরে লাগাতার নিরাপত্তা আধিকারিকদের উপর একের পর এক হামলা চালাচ্ছিল জঙ্গিরা। মণিপুরের (Manipur) মোরে (Moreh town) শহরেই হামলার ঘটনা ঘটেছে। আর তাতে বেশ কয়েকজন জওয়ান আহত পর্যন্ত হয়।
এমনকি গত নভেম্বর মাসে এই পুলিশ অফিসারের মৃত্যু পর্যন্ত হয়। সেই ঘটনায় ব্যাপক ধরপাকড় শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন। জঙ্গিদের সঙ্গে যোগাযোগ আছে এমন দুইজনকে গত কয়েকদিন আগেই গ্রেফতার করে স্থানীয় পুলিশ প্রশাসন।
এরপরেই সেনা চৌকিতে একটি হামলার ঘটনা ঘটে। সেই রেশ কাটতে না কাটতেই নিরাপত্তায় থাকা জওয়ানদের টার্গেট করে বোমা নিক্ষেপ জঙ্গিদের। আর তাতেই শহিদ হন দুই জওয়ান। যার মধ্যে একজন Manipur Rifles এর জওয়ান বলে জানা গিয়েছে। ঘটনার পর জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
বলে রাখা প্রয়োজন, গত প্রায় কয়েকমাস ধরে মণিপুরে অশান্তি দেখেছে দেশের মানুষ। জাতিগত হিংসায় শতাধিকেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দিনের পর দিন সে রাজ্যে কার্ফু জারি করা হয়। বন্ধ থাকে ইন্টারনেট। যদিও ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিষেবা। এই অবস্থায় নতুন করে শঙ্কার কালো মেঘ সে রাজ্যে।












Click it and Unblock the Notifications