Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manipur: ভোট মিটতেই অশান্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, গুলিবিদ্ধ ১

মোদী কাজে যোগ দেওয়ার প্রথম দিনেই অশান্ত হয়ে উঠল উত্তর পূর্বের রাজ্য মণিপুর। এবার জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী বীরেন সিং। মুখ্যমন্ত্রীর কনভয়কে নিশানা করে এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটেছে মণিপুরের কাঙ্গপোখি জেলায়। এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

মণিপুরে অশান্তি যেন কিছুতেই থামছে না। গত বছর থেকে লাগাতার অশান্তির ঘটনা ঘটে চলেছে মণিপুরে। এদিকে উত্তরপূর্বের রাজ্যগুলিতে এবার ভাল ফল করেছে। কয়েক মাস আগে মেইতেই সম্প্রদায়ের সংরক্ষণ দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল মণিপুর। তারপর থেকেই মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষের জেরে উত্তাল হয়ে উঠেছিল মণিপুর। প্রায় ৫ মাস সেখানে কার্ফু জারি ছিল।

CM Biren Singh

দুই উপজাতির সংঘর্ষে মণিরপুরে গ্রামের পর গ্রাম জ্বলেছে। খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। মণিপুরে তিন মেইতেই সম্প্রদায়ের মহিলাকে ধর্ষণ করে নগ্ন করে হাঁটানোর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সংসদ। পরিস্থিিত মাঝে কিছুটা শান্ত হয়। তার মধ্যেই লোকসভা ভোটের নির্বাচন হয়।

কিন্তু ভোটের ফলাফল প্রকাশের পর নতুন করে অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে মণিপুরে। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মণিপুরের ৩৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিন মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের কনভয়। ইম্ফল থেকে জিরিবাম জেলার দিকে যাচ্ছিল তাঁর কনভয়। তখনই তাঁর কনভয় টার্গেট করে গুলি চালানো হয়। গত কয়েকদিন ধরেই জিরিবাম জেলা অশান্ত হয়ে উঠেছিল। সেকারণে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। গত ৬ জুন জঙ্গিরা এক মেইতেই সম্প্রদায়েরক কৃষককে হত্যা করে তারপর থেকেই অশান্ত ছিল সেখানকার পরিস্থিতি।

সেই ঘটনার পরেই জিরিবামে প্রায় ৭০ টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এমনকী সরকারি অফিসারদের বাংলোতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এলাকা ছেড়ে পালাতে শুরু করেছেন বাসিন্দারা। স্থানীয় থানার সামনে গিয়ে বিক্ষোভও দেখিয়েছেন বাসিন্দারা। জিরিবাম এলাকায় মেইতেই, কুকি, মুলসিম এবং নাগা সম্প্রদায়ের বাসিন্দাদের বাস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+