Manipur: কিছুতেই থামছে না অশান্তি, পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী বীরেন সিং

মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন বীরেন সিং। রাজ্যে অশান্তি কিছুতেই থামানো যাচ্ছে না। গতকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মনিপুর। হিংসায় ১ জন মারা গিয়েছেন। বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।

গত দেড়মাস ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। মেইই সম্প্রদায়কে সংরক্ষণের তালিকায় আনার প্রতিবাদে শুরু হয় অশান্তি। কুকি সম্প্রদায় রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে। এই নয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। শয়ে শয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। হিংসায় শতাধিক মানুষের প্রাণ গিয়েছে।

Biren Singh

সেনাবাহিনী নামিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। অমিত শাহ নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সঙ্গে সব বিষয়ে কথা বলেছেন তিনি। শান্তি রক্ষা কমিটিও গড়ে দিয়ে এসেছিলেমন অমিত শাহ। কিন্তু বীরেন সিং রয়েছেন সেই কমিটিতে অভিযোগ করে কুকি সম্প্রদায় সেই বৈঠকে সামিল হতে চাননি।

দফায় দফায় মণিপুরের একাধিক জায়গায় কার্ফু জারি করা হয়েছে। কিন্তু কিছুতেই পরিস্থিতি শান্ত করা যাচ্ছে না। আবেদন থেকে হুঁশিয়ারি সবই দেওয়া হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি দফায় দফায় সংঘর্ষ ঘটেই চলেছে। গতকাল রাত থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। ইতিমধ্যেই ১ জন মারা গিয়েছে সংঘর্ষে। বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে।

Biren Singh

এরপ আগেও বিজেপি মন্ত্রীর বাসভবনে হামলা চালানোর ঘটনা ঘটেছে। মহিলারা পর্যন্ত ময়দানে নেমেছে। কয়েকদিন আগে সেনাবাহিনীর হাতে গ্রেফতার ১২ জন জঙ্গিকে সেনাবাহিনীর হাত থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে যান মহিলারা। সেনাবাহিনীর গাড়ি ঘিরে ধরে তাঁরা জঙ্গিদের ছাড়িয়ে নিয়ে যায়। তারপরেই সেনাবাহিনীর পক্ষ থেকে আবেদন করা হয় মনিপুরের শান্তি ফেরাতে যেন তাঁদের সকলে সহযোগিতা করেন।

এদিকে গতকাল মণিপুরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কনভয়ও বেশ কয়েকবার আটকায় পুলিশ। আজ ফের তিনি মণিপুরে কংগ্রেস প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এরই মাঝে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছে। রাজ্যে শান্তি স্থাপনে ব্যর্থতার কারণেই তিনি পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন বলে খবর।

বীরেন সিং নিজে একথা না জানালেও তাঁর ঘনিষ্ঠমহল থেকে এই খবর ছড়িয়েছে। সূত্রের খবর রাজ্যপালের কাছে গিয়ে আজই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে আসবেন। আজই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+