Manipur: শরিক দলের সার্জিক্যাল স্ট্রাইকের পরামর্শ বিজেপিকে, অবৈধ অভিবাসীদের সমাধান তবে কোন পথে
মণিপুর হিংসা ও অশান্তির ঘটনার স্থায়ী সমাধান বের করতে পারেনি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। মণিপুরের ডাবল ইঞ্জিন সরকারও অবৈধ অভিবাসীদের সমস্যার সমাধানে ব্যর্থ। এই অবস্থায় বিজেপিকে সার্জিক্যাল স্ট্রাইকের পরামর্শ দিল তাদেরই মণিপুরের শরিক দল।
মণিপুরে বিজেপির মিত্র এনপিপি নেতা রামেশ্বর সিং জানিয়েছেন, সমস্যা সমাধানের জন্য সার্জিক্যাল স্ট্রাইকের মতো কার্যকর পদক্ষেপ করা উচিত। কারণ মণিপুরে বিগত তিন মাস ধরে জাতিগত হিংসা চলছে। মণিপুরে দাঙ্গা পরিস্থিতিতে ১৫০ জনেরও বেশি মানুষ প্রাণ দিয়েছেন।

এনপিপি নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিবৃতি থেকে স্পষ্ট যে কিছু কুকি জঙ্গি অভিবাসী সীমান্তের ওপার থেকে আসছে। আমি সবসময় বলে আসছি এই ঘটনার সঙ্গে বাইরের আগ্রাসন জড়িত। জাতীয় নিরাপত্তার সঙ্গেও আপোশ করা হচ্ছে। তিনি বলেন, শুধু মণিপুরকে নয়, সমগ্র জাতিকে বাঁচানো আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
এই পরিস্থিতিতে তিনি সার্জিক্যাল স্ট্রাইকের মতো কার্যকরী কোনও পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মনে করেন। এমন পদক্ষেপ নিতে হবে, যাতে স্থায়ী সমাধান করা যায়। আমি সেজন্যই কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ করেছিলেন। কিছু এজিন্সে এমনই রটনা তৈরি করছে যেন কুকি জঙ্গিদের কাছে অস্ত্র রয়েছে।
তিনি বলেন, এই ধরনের রটনা হলে সাধারণ মানুষের মনে সন্দেহ আসে। কোথা থেকে আগুন লাগছে, ওপার থেকে কে গুলি করছে, ফলে ভয়ের পরিবেশ তৈরি হয়। গত মাসে মণিপুর সরকার রাজ্যে বসবাসরত মায়ানমার থেকে আসা অবৈধ অভিবাসীদের বায়োমেট্রিক ডেটা ক্যাপচার শুরু করে।
মণিপুর সরকার জুলাই মাসে কয়েক দিনের মধ্যে ৭০০ অবৈধ অভিবাসীর রাজ্যে প্রবেশের খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। স্বরাষ্ট্র দফতরের বিবৃতি অনুসারে মণিপুরে হিংসা চলাকালীন ২২ ও ২৩ জুলাই মণিপুরের চান্দেল জেলায় ৩০১ শিশু-সহ ৭১৮ অবৈধ অভিবাসী প্রবেশ করেছিল।
মণিপুরে ৩ মে থেকে পার্বত্য-সংখ্যাগরিষ্ঠ কুকি উপজাতি ও উপত্য়কায় সংখ্যাগরিষ্ঠ মেইতিদের মদ্যে জাতি সংঘাত তৈরি হয়। এর আগে কেন্দ্র মণিপুর ও মিজোরাম সরকারকে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করার কথা বলেছিল এবং তা সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ করার কথা জানিয়েছিল।












Click it and Unblock the Notifications