রাজ্যপালের 'জরুরি' বিধানসভা আহ্বান! সাংবিধানিক সংকট এড়াল মণিপুর

মণিপুর বিধানসভার পরবর্তী অধিবেশন বসতে চলেছে ২৯ অগাস্ট। মন্ত্রিসভার সুপারিশে রাজ্যপাল আনুসুইয়া উই সম্মতি দিয়েছেন। একদিন আগে এই সুপারিশ যায় রাজভবনে। এর ফলে সাংবিধানিক সংকট এড়াতে পারল উত্তরপূর্বের ওই রাজ্য। এব্যাপারে বিধানসভার সচিবালয় একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

এদিন টুইট করে সিএমও-র তরফে বলা হয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সভাপতিত্বে মন্ত্রিসভা সোমবার ২৯ অগাস্ট পরবর্তী অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে। ২১ অগাস্ট থেকে বিধানসভার অধিবেশন ডাকার সুপারিশ ৪ অগাস্ট রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল। সেই সময় তা অনুমোদন দেওয়া হয়নি। কেন এই অনুমোদন মেলেনি তা অবশ্য অজানা রয়ে গিয়েছে।

এন বীরেন সিং

তারপরেই এই তথ্য সামনে আসে যে সাংবিধানিক সংকট এড়াতে হাউসের পরবর্তী অধিবেশন ২ সেপ্টেম্বরের পরে শুরু হতে পারে না।

রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মণিপুর বিধানসভার পরবর্তী অধিবেশন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী কংগ্রেস। বিষয়টিকে সাংবিধানিক সংকট বলে অভিহিত করেছে তারা। সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাজ্য বিধানসভার হাউস বা হাউসগুলিকে প্রতি বছরে কমপক্ষে দুবার বৈঠকের জন্য ডাকতে হবে। আর এই দুবার বৈঠকের মধ্যে ব্যবধান ছয়মাসের বেশি হবে না।

প্রসঙ্গত মণিপুর বিধানসভার শেষ অধিবেশন হয়েছিল ২১ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। সেই মতো পরবর্তী অধিবেশন শুরু হতে হবে ২ সেপ্টেম্বর কিংবা তার আগে। যার জন্য বিধানসভার সচিবকে প্রথম দিনের অন্তত ১৫ দিন আগে বিধায়কদের জানাতে হবে।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে ১৫ দিন সময় পাওয়া সম্ভব না হওয়ায় বিধানসভার নিয়মে জরুরি বিধানের কথা উল্লেখ করা হয়েছে। আগেকার পরিস্থিতিতে কুকি-জেমি সম্প্রদায়ের ১০ বিধায়ক অধিবেশন এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কেননা বিধানসভা মেইতেই অধ্যুষিক ইম্ফল উপত্যকায় অবস্থিত। এছাড়াও ইউনাইটেড নাগা কাউন্সিল ১০ জন নাগা বিধায়ককে অধিবেশন থেকে বিরত থাকতে বলেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+