মুখ্যমন্ত্রী বীরেনের অগ্নিপরীক্ষা আজ, হুইপ জারি কংগ্রেস, বিজেপির, মণিপুরের আস্থা ভোটে উত্তেজনা

মুখ্যমন্ত্রী বীরেনের অগ্নিপরীক্ষা আজ, হুইপ জারি কংগ্রেস, বিজেপির, মণিপুরের আস্থা ভোটে টানটান উত্তেজনা

মণিপুর বিধানসভায় আজ টান টান উত্তেজনা। শক্তি পরীক্ষা দেবেন বিজেপি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তার জন্য বসেছে বিশেষ একদিনের বিধানসভা অধিবেশন। ঘোড়া কেনা বেচা রুখতে বিজেপি এবং কংগ্রেস উভয়ই বিধায়কদের উপর হুইপ জারি করেছে।

 শক্তি পরীক্ষা বিজেপির

শক্তি পরীক্ষা বিজেপির

রাজস্থানের উলট পূরান চলছে মণিপুরে। সেখানে বিজেপি সরকারের উপর অস্থাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস। রাজ্যপালের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়েছে কংগ্রেস। তারপরেই শক্তি প্রদর্শনে আস্থাভোট করাতে হচ্ছে বিজেপি সরকারকে। গত ২৮ জুলাই বিজেপি সরকারের উপর অনাস্থা আনে কংগ্রেস।

মণিপুরে বিধানসভার পরিস্থিতি

মণিপুরে বিধানসভার পরিস্থিতি

৬০ আসনের বিধানসভায় ৫৩ জন বিধায়ক রয়েছেন। ৩ বিধায়ক পদত্যাগ করেছে এবং এবং দুর্নীতির অভিযোগে ৪ বিধায়ককে বরখাস্ত করা হয়েছে। বিজেপির দাবি এন বীরেন সিং জয়ী হবেন আস্থা ভোটে। ৩০ জনেরও বেশি বিধায়ক বিজেপি সরকারের পক্ষে ভোট দেবেন।

রাজনৈতিক সংকট

রাজনৈতিক সংকট

গত ১৭ জুন থেকে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। ৬ বিধায়ক কংগ্রেস সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। তারপরেই বিজেপির ৩ বিধায়ক দল ছেড়ে দেন। এবং কংগ্রেসে যোগদান করেন। তারপরে কিছুটা হালে পানি পায় বিজেপি সরকার চার এনপিপি বিধায়কের সমর্থনে।

সরকার গড়ার দাবি

সরকার গড়ার দাবি

বিজেপি শক্তি হারাচ্ছে বুঝতে পেরেই কোপ মারে কংগ্রেস। সরাসরি রাজ্যপালের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানায়। দীর্ঘ টাল বাহানার পর অবশেষে আস্থা ভোট করাতে বাধ্য হয় মণিপুেরর বিজেপি সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+