LIVE মণিপুর বিধানসভা নির্বাচন ২০২২: ভোট হিংসায় দুজনের মৃত্যু খবর সামনে এল

মণিপুরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হচ্ছে শনিবার ৫ মার্চ। এর আগে প্রথম দফায় ৩৮টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এদিন বাকি ২২ট আসনে ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে। প্রথম দফার নির্বাচনের পর বিজেপি ও কংগ্রেস দুই দলই এগিয়ে থাকার দাবি তুলেছে। এখন দেখার দ্বিতীয় তথা শেষ দফায় কোন দল এগিয়ে থেকে শেষ করতে পারে।

LIVE মণিপুর বিধানসভা নির্বাচন ২০২২ দ্বিতীয় দফার আপডেট

Mar 05, 2022, 5:51 pm IST

বিকেল ৩টে পযন্ত ঊোট পড়ল ৬৭.৭৭ শতাংশ।
Mar 05, 2022, 5:50 pm IST

একনজরে কোথায় কত ভোট পড়ল।
Mar 05, 2022, 4:26 pm IST

সেনাপতি জেলায় সবচেয়ে বেশি ৫২.২৮ শতাংশ ভোট পড়েছে মণিপুরে।
Mar 05, 2022, 3:51 pm IST

১টা পর্যন্ত মণিপুরে ৪৮ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে।
Mar 05, 2022, 2:23 pm IST

এই দফায় ৮ লক্ষ ৩৮ হাজার মানুষ ভোট দিতে পারবেন বলে কমিশন জানিয়েছে।
Mar 05, 2022, 1:38 pm IST

মণিপুরে ভোট শুরুর আগেই বিজেপি কর্মী খুন হন বলে জানা গিয়েছে।
Mar 05, 2022, 12:47 pm IST

মণিপুরে আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছে বিজেপি। রাজ্য নির্বাচন কমিশন তা স্বীকার করেনি। এই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস।
Mar 05, 2022, 12:44 pm IST

জিরিবামে সবচেয়ে বেশি ৩২.৬৮ শতাংশ এবং তামেংলংয়ে ২০.৪১ শতাংশ ভোট পড়েছে।
Mar 05, 2022, 12:42 pm IST

সকাল ১১টা পর্যন্ত মণিপুরে ছয় জেলায় গড়ে ভোট পড়েছে ৩০ শতাংশের কাছাকাছি।
Mar 05, 2022, 11:42 am IST

মণিপুরে ভোট হিংসায় দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
Mar 05, 2022, 11:24 am IST

মণিপুরের অন্যতম সমস্যা বেকারত্ব। যুবদের হাতে কাজের সুযোগ খুব কম। সেটাই এবারের ভোটে ফ্যাক্টর হতে পারে।
Mar 05, 2022, 11:11 am IST

মণিপুরে বিজেপি ও কংগ্রেসের পাশাপাশি স্থানীয় দলগুলিরও যথেষ্ট প্রভাব রয়েছে। তারা এই ভোটে কতটা ছাপ ফেলতে পারে, সেটাই এখন দেখার।
Mar 05, 2022, 10:58 am IST

মণিপুরে বহিষ্কৃত বিজেপি নেতার বাড়ির বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইম্ফলের সেই বহিষ্কৃত বিজেপি নেতার নাম সিএইচ বিজয়।
Mar 05, 2022, 10:28 am IST

ইম্ফল পশ্চিমে লাম্ফেলে বহিষ্কৃত বিজেপি নেতার বাড়িতে বোমা
Mar 05, 2022, 10:24 am IST

জিরিবাম ও চান্দেলে প্রচুর সংখ্যায় ভোটারের লাইন
Mar 05, 2022, 10:23 am IST

মনিপুরের হেরক আসনের বিজেপি প্রার্থীর দাবি, তিনি অন্তত ৫০০ হাজার ভোটে জিতবেন
Mar 05, 2022, 10:22 am IST

৯ টা পর্যন্ত মনিপুরে ভোটদানের হার ১১.৪০%
Mar 05, 2022, 8:54 am IST

মনিপুরের দ্বিতীয় দফার ভোটে বেশি সংখ্যায় ভোট দিতে আহ্বান প্রধানমন্ত্রী মোদীর
Mar 05, 2022, 8:21 am IST

এদিন ভোট দেওয়ার কথা ৮.৩৮ লক্ষ ভোটারের
Mar 05, 2022, 8:20 am IST

এদিন ১২৪৭ টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে
Mar 05, 2022, 7:56 am IST

মনিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ওকরাম ইবোবি সিং ভোট দিলেন
Mar 05, 2022, 7:55 am IST

মনিপুরে পার্সন এবং জিরিবামে ভোটগ্রহণ শুরুর ছবি
Mar 05, 2022, 7:35 am IST

এদিন ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টে পর্যন্ত
Mar 05, 2022, 7:17 am IST

৫ টি কেন্দ্রের ২২ টি ভোটগ্রহণ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু
Mar 05, 2022, 7:17 am IST

২২ টি কেন্দ্রে প্রার্থী রয়েছেন ৯২ জন
Mar 05, 2022, 7:16 am IST

সকাল ৭ টা থেকে মনিপুরের ২২ টি কেন্দ্রে ভোটদা প্রক্রিয়া শুরু হয়েছে
Mar 05, 2022, 12:34 am IST

এই দফায় মোট ৬টি জেলায় ২২টি আসনে ভোটগ্রহণ হবে।
Mar 05, 2022, 12:06 am IST

এই দফায় মণিপুরে প্রায় ৮ লক্ষ ৩০ হাজার ভোটার নিজেদের ভোটদান করবেন। তার মধ্যে ৪ লক্ষ ২৫ হাজার ১৯২ জন মহিলা এবং ৪ লক্ষ ৭ হাজার ২২৪ জন পুরুষ।
Mar 05, 2022, 12:04 am IST

মণিপুর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আপডেটে আপনাদের স্বাগত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+