Manipur: আবারও কি তৈরি হচ্ছেন কোনও শর্মিলা চানু? সেনাবাহিনীর আর্জির ভিডিওয় নতুন জল্পনা

মণিপুরে কিছুতেই শান্তি ফেরানো যাচ্ছে না। ফের মহিলারা আন্দোলনে নেমেছেন। গতকাল মহিলারা সেনাবাহিনীর গাড়ি ঘিরে ধরে ১২ জন জঙ্গিকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে। একাধিক জায়গায় সেনাবািহনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন মণিপুরের মহিলারা।

পরিস্থিতি মোকাবিলায় শেথে মণিপুরবাসীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছে ভারতীয় সেনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে সেই ভিডিও। প্রসঙ্গত উল্লেখ্য মণিপুরে আসফা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন মহিলারা। শর্মিলা চানু অনশন শুরু করেছিলেন। তাঁর অনশন শতচেষ্টা করেও ভাঙতে পারেনি পুলিশ-প্রশাসন। বরাবরই মণিপুরে মহিলারা প্রতিবাদে সরব হয়েছেন।

মণিপুরে হিংসা
Photo Credit: পিটিআই

প্রায় দেড় মাস ধরে মণিপুরে অশান্তি জারি রয়েছে। মেইই সম্প্রদায়কে সংরক্ষণের তালিকায় আনার প্রতিবাদে শুরু হয় আন্দোলন। কুকি সম্প্রদায়ের সঙ্গে মেয়েই সম্প্রদায়ের বিরোধ চরমে ওঠে। তার জেরে দুই আদিবাসী গোষ্ঠীরর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। তারপর থেকে অশান্ত হয়ে রয়েেছ মণিপুর।

সেনা বািহনী নামিেয়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বারবার কার্ফু জারির জেরে বিপর্যস্ত মণিপুরের জনজীবন। শান্তি কমিটি গড়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেও শান্তি ফেরানো যাচ্ছে। কুকি সম্প্রদােয়র নেতারা শান্তি আলোচনা বয়কট করেছেন। সেই কমিটিতে মুখ্যমন্ত্রী বীরেন সিংকে রাখায় প্রবল আপত্তি জানিয়েছেন তাঁরা।

পুনরায় েয ন সেই আসফা জািরর প্রতিবাদে যেভাবে গর্জে উঠেছিলেন মণিপুরের মহিলারা। এবারও সেই ছবি দেখা যাচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন মনিপুরের মহিলারা। তাঁরা গতকাল সেনাবাহিনীর গাড়ি ঘিরে ধরে ১২ জন জঙ্গিকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে। এই ঘটনার পর রীতিমত স্তম্ভিত সেনাও। তাঁরা শান্তি ফেরাতে এবার বার্তা দিতে শুরু করেছেন। মণিপুরে শান্তি ফেরাতে সাহায্যের অনুরোধ জানিয়েছেন তাঁরা।

টুইটে এবং সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা ছড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এখনও পর্যন্ত মণিপুরে হিংসায় ১০০ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি কিছুতেই শান্ত করা যাচ্ছে না। নতুন করে মণিপুরে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রকও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আমেরিকা থেকে ফিরেই মণিপুেরর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+