Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manipur: ইম্ফল জুড়ে জারি কার্ফু , লুঠ অস্ত্র উদ্ধারে সীমান্তে ব্যাপক তল্লাশি অভিযান

মণিপুরের ইম্ফলে কার্ফু জারি করা হয়েছে। গতকালই সিবিআইয়ের বিশেষ দল পৌঁছেছে সেখানে। দুই পড়ুয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনার তদন্ত শুরু করেছে তারা। এদিকে মণিপুর জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা বাহিনী। মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকি সম্প্রদায়ের সংঘর্ষের সময় বিপুল অস্ত্র লুঠ হয়েছিল।

সেই সব অস্ত্র উদ্ধারে এবার সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী এবং পুলিশ। এখনও পর্যন্ত ৩০ শতাং অস্ত্র উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর ১৩৫০টি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। আরও অস্ত্র আততায়ীদের কাছে রয়েছে বলে দাবি করা হয়েছে।

Manipur

এখনও থমথমে মণিপুর। নতুন করে ছড়িয়েছে অশান্তির আগুন ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে রাজ্য সরকার। কিছুতেই মেইতেই সম্প্রদায়ের সংরক্ষণের প্রতিবাদে সরব হয়েছিল কুকি সম্প্রদায়। তাই নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। মে মাস থেকে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। একের পর এক সংঘর্ষের ঘটনা চলছে। গ্রামের পর গ্রাম জ্বলছে। খুনোখুনি, ধর্ষণ,. হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে মণিপুরে। কিছুতেই থামানো যাচ্ছে না সংঘর্ষের ঘটনা।

লাগাতার কার্ফুর চলছে মণিপুরে। কয়েকদিন আগে মণিপুরের দুই পড়ুয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে। তারপরেই নতুন করে অশান্তি শুরু হয়েছে মণিপুরে। গতকাল সেখানে সিবিআইয়ের বিশেষ টিম পৌঁছেছে। তাতে নতুন করে শুরু হয়েছে অশান্তি। ইম্ফলে জারি করা হয়েছে কার্ফু।

সিবিআইয়ের তদন্তকারীরা থাকাকালীনই তল্লাশি অভিযান শুরু হয়েছে মণিপুরে। একের পর এক সীমান্ত এলাকায় চলছে তল্লাশি। সংঘর্ষ চলাকালীন পুলিশ এবং সেনাবাহিনীর কাছ থেকে বিপুল অস্ত্র লুঠ হযেছিুল সেই স ব অস্ত্র উদ্ধারেই চলছে চিরিুণি তল্লাশি। ইতিমধ্যেই বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে। তবে সেটা পর্যাপ্ত নয় বলেই জানিয়েছে সেনাবািহনী। আরও অস্ত্র লুঠ করে নিয়ে িগয়েছে আততায়ীরা। পুলিশ এবং সেনাবাহিনীর অনুমান মাযানমার সীমান্ত থেকে সাহায্য পাচ্ছে কুকি জঙ্গিরা। তারাই অশান্তির পরিবেশ তৈরি করে রাখছে মণিপুরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+