Manipur: শান্তি ফেরার পথে বড় পদক্ষেপ, UNLF-র সঙ্গে শান্তিচুক্তি কেন্দ্রের
মণিপুরে ঐতিহাসিক পদক্ষেপ মোদী সরকারের। রাজ্যের প্রাচীনতম জঙ্গিগোষ্ঠী ইউএনএলএফ( UNLF)-র সঙ্গে শান্তিচুক্তি সাক্ষর করল মোদী সরকার। মণিপুরের হিংসার পর এই শান্তিচুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রণ্ট মণিপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুুরনো সশস্ত্র বাহিনী। শান্তি চুক্তি স্থাপনের জন্য তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছিল মোদী সরকার। অবশেষে সাফল্য এসেছে। এবং এই শান্তিচুক্তিকে স্বাগত জািনয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মণিপুর সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের সঙ্গেই এই শান্তি চুক্তি সাক্ষর করেছে ইউএনএলএফ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজেই এই শান্তি চুক্তিকে ঐতিহাসিক বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন। এবং এই শান্তিচুক্তির জেরে উত্তর-পূর্বের রাজ্যে নতুন ভাবে শান্তি বিরাজ করবে বলে জানিয়েছেন তিনি।
২০১৪ সাল থেকেই মণিপুরের একাধিক সশস্ত্র বাহিনীর সঙ্গে শান্তি চুক্তি সাক্ষর করে চলেছে মোদী সরকার। মণিপুরের এই সশস্ত্র বাহিনীর সঙ্গে শান্তি চুক্তি সাক্ষরিত হওয়ায় উত্তরপূর্বের রাজ্যগুলির উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কয়েক মাস আগে পর্যন্ত চরম অশান্ত পরিস্থিতি ছিল মণিপুরে। মেইতেই সম্প্রদায়ের সংরক্ষণকে কেন্দ্র করে কুকি গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। খুন-হত্যা ধর্ষণ একের পর এক ঘটনায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা মণিপুরে। তিন মাসের বেশি সময় ধরে মণিপুর অশান্ত হয়ে ছিল। কিছুতেই শান্তি ফেরানো যাচ্ছিল না সেখানে। সেনা বাহিনীর অস্ত্র পর্যন্ত লুঠ হয়ে যাচ্ছিল।
সেই পরিস্থিতি থেকে মণিপুর এখন অনেকটাই শান্তি। ধীরে ধীরে ছন্দে ফিরছে। ঘরছাড়ারা বাড়ি ফিরতে শুরু করেছে। সরকার সবরকম সহযোগিতা করছে তাঁদের। বুধবার তো মণিপুরে বলি তারকা রণদীপ হুডার বিয়ের আসর বসেছিল। ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছিল।












Click it and Unblock the Notifications