Manipur: 'অস্ত্র ছাড়ুন', হুঁশিয়ারি অমিত শাহের, শান্তি রক্ষায় কড়া নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

আর নরমে-গরমে নয় এবার কড়া বার্তা দিলেন অমিত শাহ। তিনি এবার রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন। অমিত শাহ বলেছেন যাঁরা অশান্তি করছেন তাঁরা অবিলম্বে অস্ত্র সম্বরণ করুন। নইলে ফল ভাল হবে না। আদালতের নির্দেশের পরেই এই অশান্তি শুরু হয়েছে সেকারণে একটি বিচারবিভাগীয় কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন তিনি।

এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চলবে এই কমিটি। মণিপুরের হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে শান্তি ফিরিয়ে আনার বার্তা দিয়েছেন অমিত শাহ। সেই সঙ্গে যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শান্তি রক্ষায় কড়া নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

তিনদিনের সফরে মণিপুরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মণিপুরে পৌঁছেই আগে মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন। তাঁদের কাছ থেকে মণিপুরের সব পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন তিনি। তারপরেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান অমিত শাহ।

মণিপুরে মূলত মেইই সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনা নিয়েই শোরগোল পড়ে গিয়েছিল। তারপরেই কুকি সম্প্রদায়ের সঙ্গে তীব্র সংঘাত বাঁধে। দুই সম্প্রদায়ের সংঘর্ষে তুমুল অশান্তি তৈরি হয় মণিপুরে। কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে এই সংঘর্ষে। হাজার হাজার মানুষ ঘরছা়ড়া। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে সেনা।

সেনা বাহিনী নামিয়েও পরিস্থিতি শান্ত করা যাচ্ছে না মণিপুরে। সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছিল মণিপুরের পরিস্থিতি শান্ত হতে সময় লাগবে। তারপরেই অমিত শাহ ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া হিংসা বিধ্বস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। রাজ্যে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শিশুর মাথায় হাত দিয়ে প্রতিশ্রুতি দেন তিনি।

শান্তি রক্ষায় কড়া নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন
অস্ত্র ছাড়ুন। নইলে ভালো হবে না। ইতিমধ্যেই সিবিআই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। কোথা থেকে এই ঘটনা ঘটছে তার উৎস্যের সন্ধান চলছে। যাঁরা এই হিংসায় প্ররোচনা দিচ্ছেন তাঁদের অবিলম্বে অস্ত্র ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তিনি মধ্যেই যাঁরা হিংসা ছড়াচ্ছেন তাঁদের জন্য তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে পুলিশ। পুলিশ এবং সেনা যৌথ উদ্যোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। মণিপুর সীমান্ত রাজ্য। ইতিমধ্যেই মণিপুর এবং মায়ানমার সীমান্তের ৪০ কিলোমিটার রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত করা হয়ে গিয়েছে। বাকি সীমান্ত এলাকাও কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত করা হবে।

শান্তি রক্ষায় কড়া নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

সেই সঙ্গে কড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষতিগ্রস্তদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। যাঁদের হিংসায় প্রাণ গিয়েছিল তাঁদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে যে নির্দেশের কারণে এই অশান্তি তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করে দিয়েছেন তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই বিচারবিভাগীয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+