Manipur: CBI-র বিশেষ টিম পৌঁছল মণিপুরে, শান্তি ফেরানোর চেষ্টা চলছে বললেন জয়শঙ্কর
নতুন করে উত্তেজনা ছড়িয়েেছ মণিপুরে। গতকাল থেকেই সেখানে কার্ফু জারি করা হয়েছে। দুই পড়ুয়ার হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে বুধবার সকালেই সেখানে পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা। গতকাল দুই পড়ুয়াকে নির্মম ভাবে হত্যা করার ভিডিও প্রকাশ্যে এসেছে। জুলাই মাস থেকে নিখোঁজ ছিল তারা।
এদিকে আজ থেকে মণিপুরে কার্ফু জারি করা হয়েছে। স্কুল-কলেজ সব বন্ধ। বন্ধ দোকান পাঠও। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের বিরোধের জেরে উত্তাল পরিস্থিতি গোটা রাজ্যে। গত ৪ মাস ধরে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না মণিপুরে। সেনা নামিয়েও তেমন কোনও কাজ করা যাচ্ছে না।

গত তিনদিন ধরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। গতকাল দুই মেইতেই পড়ুয়ার নৃশংস হত্যাকাণ্ডের ছবি প্রকাশ্যে এসেছে। তারপরেই উত্তেজনার পারদ চড়েছে। ১ অক্টোবর পর্যন্ত জারি করা হয়েছে কার্ফু। গতকাল পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে মেইতেই সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। তাতে ৪৫ জন আহত হয়েছেন।
এদিকে বিেদশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে মণিপুরে স্থিতাবস্থা ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিরোধীরা মণিপুরের পরিস্থিতি িনয়ে মোদী সরকারকে নিশানা করা হয়েছে। ১৪৫ দিন ধরে মণিপুরে অশান্তি চলছে।












Click it and Unblock the Notifications