Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manipur: কার্ফুর মাঝেই নতুন করে উত্তেজনা, ডিসি অফিসে ভাঙচুর-আগুন একাধিক গাড়িতে

মণিপুর জুড়ে কার্ফু জারি রয়েছে। তারমধ্যেই ছড়িয়েছে উত্তেজনা। ইম্ফলে ডিসি অফিসে হঠাৎই হামলা চালাল উত্তেজিত জনতা। ডিসি অফিস ভাঙচুর করে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন অসংখ্য জনতা।

মণিপুরে গতকাল সিবিআইয়ের একটি টিম পৌঁছেছে। তাঁরা পড়ুয়া মৃত্যুর ঘটনার তদন্ত করতে গিয়েছেন। কয়েকদিন আগে মণিপুরে দুই মেইতেই সম্প্রদােয়র পড়ুয়াকে নির্মম ভাবে হত্যা করার ভিডিও প্রকাশ্যে আসে। যার নেপথ্যে কুকি সম্প্রদায় জড়িত বলে অভিযোগ উঠেছে।

Manipur

বৃহস্পতিবার সকাল থেকে মণিপুরের ইম্ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কুকি সম্প্রদায়ের হাতে দুই মেইতেই সম্প্রদায়ের পড়ুয়ার হত্যার ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েেছ। জুলাই মাস থেকে নিখোঁজ ছিল দুই পড়ুয়া। তাদের একজনের বয়স ১৭ বছর আরেকজনের বয়স ২০ বছর বলে জানা গিয়েছে। দুই পড়ুয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে আঁচ করে আগেই মনিপুর সরকার ইম্ফলে কার্ফু জারি করেছে।

কিন্তু কার্ফু উপেক্ষা করেই বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন মেইতেই সম্প্রদায়ের মানুষ। দুই পড়ুয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে তারা। জানা গিয়েছে মণিপুরের ডিসি অফিস ভাঙচুর করা হয়। ডিসি অফিসে হামলা চালানোর পর অফিসের বাইরে রাখা গাড়িতেও ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। উরিপক, আইসকুল, সাগলবাদ, টেরা এলাকায় নিরাপত্তারক্ষীদের উপরে হামলা চালানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। একাধিক জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে বিক্ষোভকারীরা।

ইম্ফলের পূর্ব এবং পশ্চিম জেলায় আধা সেনা নামানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে িহমসিম খাচ্ছে পুলিশ প্রশাসন। এদিকে আজ মণিপুরের সীমান্তবর্তী এলাকা গুলিতে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। লুঠ হওয়া অস্ত্র উদ্ধারের জন্যই চলছে চিরুণি তল্লাশি। এখনও পর্যন্ত ৩০ শতাংশ লুঠ হওয়া অস্ত্র উদ্ধার করা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+