Manipur: ফের অশান্ত মণিপুর, তিনজনকে গুলি করে খুন, ফের জারি হল কার্ফু

বছরের প্রথম দিনে ফের অশান্ত মণিপুর। আবারও আততায়ীদের গুলিতে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে মণিপুরে। আততায়ীদের গুলিতে আহত হয়েছেন ৫ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে কার্ফু জারি হল মণিপুরে।

মণিপুরের লিলোঙ্গা এলাকায় জারি করা হয়েছে কার্ফু। আগেই মণিপুরে অশান্তি ছড়াতে পারে বলে কেন্দ্রকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। ইম্ফলের পশ্চিমাঞ্চলের জেলায় জারি করা হয়েছে কার্ফু। নতুন করে অশান্তির ঘটনায় উদ্বেগ বেড়েছে।

Manipur

বীরেণ সিং জানিয়েছিলেন মণিপুরে যে ভাবে পরিকল্পনা করে অশান্তি ছড়ানো হচ্ছে তাতে পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে। এমনকী মণিপুরে পরিস্থিতি জাতীয় সুরক্ষাকে সংশয়ে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বীরেন সিং। গত ৩১ ডিসেম্বর কার্ফু পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু একটু আলগা হতেই পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল।

রাত ৮টা নাগাদ হঠাৎ করেই তিন সশস্ত্র দুষ্কৃতি হামলা চালায় এই জেলায়। এলোপাথারি গুলি চালাতে থাকেন তাঁরা। লিলং চিঙ্গজাও এলাকায় গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকেন তাঁরা। একটি গাড়ি িবয়ে গ্রামের মধ্যে ঢুকে গুলি চালিয়ে পালিয়ে যায় আততায়ীরা।

৩ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে গুলিতে আহত ৫ জন। অশান্তি রুখতে তৎক্ষনাত মুখ্যমন্ত্রী বীরেন সিং রাজ্যবাসীকে ভিডিও মেসেজে জানিয়েছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তাঁদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। সরকারের সঙ্গে সহযোগিতা করার বার্তা দিয়েছেন তিনি গ্রামবাসীদের।

প্রসঙ্গত উল্লেখ্য কুকি সম্প্রদায়ের সঙ্গে মেইতেই সম্প্রদায়ের বিরোধের জেরে রীতিমতো আগুন জ্বলেছিল মণিপুরে। সেই হিংসা গত ৬ মাস ধরে চলছে মণিপুরে। শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে। অসংখ্য মানুষ ঘরছাড়া। সেনা নামিয়েও পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। এতোটই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। প্রায় ৩ মাস ধরে মণিপুর জুড়ে কার্ফু জারি ছিল। অশান্তি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+