Manipur: ফের অশান্তি মণিপুরের জিরিবামে, সিআরপিএফের গুলিতে নিহত ১১ কুকি জঙ্গি
বিগত ১ বছরের বেশি সময় ধরেই অশান্ত মণিপুর। উত্তর পূর্বের এই রাজ্যে দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জেরে বার বার অশান্ত হয়ে উঠেছে। ফের রক্তাক্ত হল মণিপুর। জিরিবাম জেলায় ভারতীয় সেনা বাহিনির সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন ১১ জন সন্দেহভাজন কুকি জঙ্গি।
সোমবার অসম মণিপুর সীমান্তের অন্তর্গত একটি থানায় গত দুই দিন ধরে হামলা চালায় সন্দেহভাজন কুকি জঙ্গিরা। এই থানার পাশেই ছিল একটি রিলিফ ক্যাম্প। আশঙ্কা করা হচ্ছিল সংশিষ্ট শিবিরটিতেও হামলা চালাতে পারে কুকি জঙ্গিরা। কারণ বিগত ১ সপ্তাহ ধরে কুকি জঙ্গিদের কার্যকলাপ অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছিল।

বিশেষ করে জিরিবাম এলাকায় কুকি জঙ্গিরা ব্যাপক অশান্তি করতে থাকে। ফলে এই এলাকায় উত্তেজনা বাড়ছিল। গত এক সপ্তাহে থানা থেকে এক কিলোমিটার দূরে থাকা একাধিক বাড়িতে অগ্নি সংযোগ করে কুকি জঙ্গিরা। সোমবারও থানায় হামলার পরই তারা একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তখনই এলাকায় মোতায়েন থাকা সিআরপিএফ পৌঁছে যায় সেই এলাকায় ফলে জঙ্গিদের সঙ্গে সিআরপিএফের গুলির লড়াই শুরু হয়।
এই গুলির লড়াইয়ে ১১ জন কুকি জঙ্গি প্রাণ হারিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় একজন সিআরপিএফ আহত হয়েছেন। এই ঘটনার পর যাতে এলাকায় উত্তেজনা না বৃদ্ধি পায় তারজন্য বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে।
আহত সিআরপিএফ সদস্যে বর্তমানে হাসাপাতালে চিকিৎসাধী। সংঘর্ষের এলাকা থেকে প্রচপর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সশস্ত্র জঙ্গিরা এর আগে বোরোবেকরা থানায় হামলা চালিয়েছিল। এরআগে মেইতেই সম্প্রদায়ের একের পর এক বাড়িতে তাঁরা আগুন লাগিয়ে দেয়। রবিবার রাজধানী ইম্ফলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের জেরে আহত হন ভারতীয় সেনার এক সদস্য। এখনও হিংসার ঘটনায় ২০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
গত কয়েক সপ্তাহ ধরে মণিপুরের বিভিন্ন অংশ থেকে কুকি জঙ্গিদের হামলার ঘটনা ঘটছিল। এবার জিরিবামে সোমবারের বন্দুকের লড়াই। সোমবার বিকেল ৪.৩০ মিনিটের আশে পাশের সময়েই ঘটে জঙ্গি এবং সিআরপিএফদের মধ্যে গুলির লড়াই। সোমবার বিভিন্ন জেলায় হিংসায় এক কৃষক-সহ দু'জন আহত হয়েছেন।
মণিপুর জুড়ে যেভাবে অশান্তি বাড়ছে তাতে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। রাজ্যে নিরাপত্তাকে আরও বাড়ানো হয়েছে। কিন্তু তাতেও কমছে না হিংসার ঘটনা।












Click it and Unblock the Notifications