পিকের টিম ও তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিজেপির সমালোচনা মানিক সরকারের, জল্পনা

পিকের টিম ও তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিজেপির সমালোচনা মানিক সরকারের, জল্পনা

বাংলার ভোটে সাফল্য পাওয়ার পর মিশন ত্রিপুরা অভিযানে নেমেছে তৃণমূল কংগ্রেস। এই অভিযানের শুরুতেই ধাক্কা খেতে হয়েছে প্রশান্ত কিশোরের টিম আই-প্যাকের সদস্যদের ত্রিপুরা প্রশাসন আটক করায়। প্রতিবাদে সরব হয়ে প্রতিনিধি দল পাঠিয়েছে তৃণমূল। এই ঘটনায় তৃণমূলের পাশে দাঁড়িয়ে ত্রিপুরার বিজেপি সরকারের কঠোর সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম নেতা মানিক সরকার।

বিজেপি সরকারের সমালোচনায় মানিক সরকার

বিজেপি সরকারের সমালোচনায় মানিক সরকার

পিকের টিম আটক হওয়ায় তৃণমূল তিন সদস্যের টিম পাঠিয়েছিল ত্রিপুরায়। সেই প্রতিনিধি দলে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যাবেন ত্রিপুরা সফরে। তার আগে বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

প্রশান্ত কিশোরের দল এবং তৃণমূলের পাশে মানিক

প্রশান্ত কিশোরের দল এবং তৃণমূলের পাশে মানিক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, হারের ভয়ে বিজেপি সরকার অনৈতিক কাজ করছেন। বিজেপি সরকারের এই কাজের তীব্র নিন্দা করছি। এটা কোন ধরনের সরকার? একটা দল এসেছে সমীক্ষা করতে, কেন তাঁদের আটকে রাখা হবে। মানিক সরকার যেভাবে প্রশান্ত কিশোরের দল এবং তৃণমূলের পাশে দাঁড়ালেন, তাতে জল্পনার পরাদ চড়েছে।

ত্রিপুরার সমীক্ষা চালাতে গিয়ে নজরবন্দি

ত্রিপুরার সমীক্ষা চালাতে গিয়ে নজরবন্দি

রবিবার থেকে ত্রিপুরায় নজরবন্দি প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের কর্মীরা। তাঁরা ত্রিপুরার সমীক্ষা চালাতে গিয়েছিলেন। কিন্তু আগতরলায় নেমে হোটেলে উঠলেও, সেখানেই তাঁদের নজরবন্দি করে রাখা হয়। ত্রিপুরা পুলিশ তাঁদের জেরা করে। আরটি-পিসিআর টেস্ট করানো হয়। তাঁদের রিপোর্ট নেগেটিভ। এদিকে তাঁদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে প্রশাসনের তরফে।

দিল্লিতে সরব মমতা-অভিষেক, ত্রিপুরায় মানিক

দিল্লিতে সরব মমতা-অভিষেক, ত্রিপুরায় মানিক

প্রশান্ত কিশোরের টিমকে আটকে রাখার ঘটনায় দিল্লি থেকে প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে ত্রিপুরা থেকে প্রতিবাদে সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তৃণমূল ও সিপিএম একযোগে সরব হওয়ার কী প্রতিক্রিয়া হয়, সেটাই এখন দেখার।

প্রাথমিক কাজেই ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস

প্রাথমিক কাজেই ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস

মিশন ত্রিপুরায় নামার আগে প্রশান্ত কিশোরের টিমকে দিয়ে সমীক্ষা করাতে চেয়েছিল তৃণমূল। ত্রিপুরার মানুষ কী চাইছেন, তৃণমূল ভেঙে যেসব নেতা-নেত্রীরা বিজেপিতে চলে গিয়েছিলেন, তাঁরা কী চাইছেন? সামগ্রিক বিষয়েই সমীক্ষার ফল দেখে তৃণমূল ঝাঁপাবে ত্রিপুরায়। সেই প্রাথমিক কাজেই ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+