'তদন্তে সহযোগিতা করলে কড়া পদক্ষেপ নয়', মানিককে স্বস্তি দিয়ে জানাল সুপ্রিম কোর্ট
বড়সড় স্বস্তি মানিক ভট্টাচার্যের। রক্ষাকবচের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রেফতার নয়। জানিয়ে দিল শীর্ষ আদালত। আজ শুক্রবার সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি হয়। পক্ষে এবং বিপক্ষে দীর্ঘক্ষণ সওয়াল জ
বড়সড় স্বস্তি মানিক ভট্টাচার্যের। রক্ষাকবচের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রেফতার নয়। জানিয়ে দিল শীর্ষ আদালত। আজ শুক্রবার সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি হয়। পক্ষে এবং বিপক্ষে দীর্ঘক্ষণ সওয়াল জবাব চলে। আর তা শেষে আপাতত রায় ঘোষণা স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।

রায় স্থগিত রাখলেও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির রক্ষাকবচের মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত দিয়েছে আদালত।
একই সঙ্গে স্পষ্ট স্পষ্ট পর্যবেক্ষণ, 'তদন্তে সহযোগিতা করলে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়'। বলে রাখা প্রয়োজন, মাঝে দশেরা এবং পুজোর জন্য বেশ কয়েকদিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট। মনে করা হচ্ছে আগামী ১০ অক্টোবর এই সংক্রান্ত মামলার চূড়ান্ত নির্দেশ শোনাতে পারে সুপ্রিম কোর্ট।
অন্যদিকে ওএমআর সিট নষ্টের মামলাতে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি এই মামলাতে মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি প্রয়োজনে মনে হলে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারা যাবে বলেও নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
সেই মামলাতে যদিও সিবিআইয়ের মুখোমুখি এখনও হননি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি। দিল্লিতে বঙ্গভবনে রয়েছেন তিনি। কলকাতাতে ফেরেননি। যদিও সুপ্রিম কোর্ট প্রথমে একদিন, এরপর দুদিন এবং আজ ১০ অক্টোবর পর্যন্ত মানিকের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে।উল্লেখ্য, এর আগে বঙ্গভবনে আরও কয়েকদিন থাকতে চান বলে আবেদন জানিয়েছেন মানিক।
যদিও আদালত স্পষ্ট জানিয়েছে, তদন্তে সবরকম সহজপগিতা করতে হবে মানিককে। সেখানে দাঁড়িয়ে এখন তিনি সিবিআইয়ের মুখোমুখি হন কিনা সেটাই এখন দেখার। উল্লেখ্য, টেট দুর্নীতির মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিক ভট্টাচার্য। সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে তিনি।
গত শুনানিতে সবপক্ষকে কাগজ দেওয়ার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আর সেখানেই মানিকের হয়ে একের পর এক যুক্তি দেন আইনজীবীরা। এমনকি পালটা শুনানিতে অংশ নেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনিও পালটা একাধিক বিষয় সামনে আনেন।
দীর্ঘ শুনানি শেষে যদিও সুপ্রিম কোর্ট চূড়ান্ত নির্দেশ স্থগিত রেখেছে। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, আমরা চাই না বছরের পর বছর মামলার শুনানি হোক। আর এরপরেই রক্ষাকবচের মেয়াদ আগামী ১০ তারিখ পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত আদালতের। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications