স্বস্তি মানিকের! রক্ষাকবচের মেয়াদ আরও দু'দিন বাড়াল সুপ্রিম কোর্ট

নিয়োগ দুর্নীতি মামলাতে বড়সড় স্বস্তি মানিক ভট্টাচার্যের। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ আরও দু'দিন বাড়াল সুপ্রিম কোর্ট। আজ বুধবার পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ বুধব

নিয়োগ দুর্নীতি মামলাতে বড়সড় স্বস্তি মানিক ভট্টাচার্যের। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ আরও দু'দিন বাড়াল সুপ্রিম কোর্ট। আজ বুধবার পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ বুধবার সেই সংক্রান্ত মামলার শুনানি হয়।

বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানেই শীর্ষ আদালত রক্ষাকবচের মেয়াদ আরও দু'দিন বাড়ানোর নির্দেশ দেয় বলে জানা যাচ্ছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমা পেরিয়ে গেলেও হাজিরা দিলেন না মানিক।

সুপ্রিম কোর্টে শুনানি ছিল আজ

সুপ্রিম কোর্টে শুনানি ছিল আজ

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের ইতিমধ্যে দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্য। সেই মামলার শুনানি হয় আজ বুধবার। যদিও বিশেষ শুনানি হয়নি। তবে সবপক্ষকে মামলার কাগজ জমা দেওয়ার কথা জানানো হয়। অন্যদিকে শীর্ষ আদালতের নির্দেশ, এখনই তদন্তের উপর কোনও স্থগিতাদেশ থাকবে না। সিবিআই তদন্ত চালিয়ে যাবে। তবে শুক্রবার পর্যন্ত মানিকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। এমনকি গ্রেফতার পর্যন্ত করা যাবে না বলে জানানো হয়েছে।

শুক্রবার ফের এই মামলার শুনানি হবে। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হয়েছে।

আরও ১০ দিন দিল্লিতে থাকতে চান মানিক

আরও ১০ দিন দিল্লিতে থাকতে চান মানিক

অন্যদিকে মঙ্গলবার থেকে খোঁজ মিলছিল না মানিক ভট্টাচার্যের। এমনকি ফোনেও পাওয়া যাচ্ছিল না। যদিও শেষমেশ দিল্লিতে বঙ্গভবনে খোঁজ পাওয়া যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির। ৫১২ নম্বর রুমে আপাতত রয়েছেন মানিক। ইতিমধ্যে একটি ভিডিও সামনে এসেছে। যেখানে রীতিমত ক্ষুব্দ দেখাচ্ছে। একেবারে আঙুল উঁচিয়ে তেড়ে আসছেন সংবাদমাধ্যমের ক্যামেরার দিকে। কার্যত মেজাজ হারিয়ে এই কাজ করে বসেন তৃণমূল বিধায়ক। জানা যাচ্ছে, আগামী কয়েকদিন সেখানেই থাকতে নাকি চান তিনি। অন্তত আরপ ১০ দিন থাকতে চান বলে আবেদন জানিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে নতুন করে সুপ্রিম কোর্টে যেহেতু রক্ষাকবচ পেয়েছেন তাহলে কি সিবিআইয়ের মুখোমুখি হবেন মানিক? তা নিয়ে প্রশ্ন উঠছে।

 প্রায় ২০ ঘন্টা কেটে গিয়েছে

প্রায় ২০ ঘন্টা কেটে গিয়েছে

অন্যদিকে বলে রাখা প্রয়োজন, ওএমআর শিট নষ্ট মামলাতে সিবিআই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি এই মামলাতে মঙ্গলবার রাত আটটার মধ্যে মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্যেও নির্দেশ দেয়। যদিও প্রায় ২০ ঘন্টা কেটে গিয়েছে এখনও কলকাতাতে সিবিআই দফতরে হাজিরা দেননি। এই বষয়ে এবার সিবিআই কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+