Mango Politics: রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী মোদীকে কয়েক রকমের আম পাঠালেন মমতা! তালিকায় আরও কে
ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দোষ ঢাকতে চাইছে মোদী সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাম্প্রতিকতম আক্রমণ নরেন্দ্র মোদীকে। তীব্র মতপার্থক্যের পরেও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বেশ কয়েক রকমের আম (Mango Politics) পাঠিয়েছেন। তাঁর আম প্রাপকদের তালিকায় রয়েছেন আরও বেশ কয়েকজন অতিথি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমসহ বিভিন্ন ফল পাঠিয়ে থাকেন। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার সন্ধেয় এই আম (Mango Politics) পাঠানো হয়েছে। সূত্রের আরও খবর, এই আমের তালিকায় হিমসাগর ছাড়াও, লক্ষ্ণণভোগ, ফজলি-সহ কয়েকটি জাতের চার কেজি আম পাঠানো হয়েছে।

আমগুলি পাঠানো হয়েছে সুন্দর উপহারের বাক্সে প্যাক করে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছেও আম (Mango Politics) পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম-শুভেচ্ছা পৌঁছেছে ওপার বাংলাতেও।
সূত্রের খবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম পাঠানোর সঙ্গে শুভেচ্ছাও জানিয়েছেন। উল্লেখ করা প্রয়োজন ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহারের বদলে শেখ হাসিনা তাঁকে (মমতা) এবং প্রধানমন্ত্রী মোদীকে বেশ কয়েকশো কেজি আম পাঠিয়েছিলেন।

জানা যায়, যে ট্রাকে করে আম পাঠানো (Mango Politics) হয়েছিল, সেখানে বিখ্যাত হাড়িভাঙা আমেরও বেশ কিছু বাক্স ছিল। ঐতিহ্য বজায় রেখে গত বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আম পাঠিয়েছিলেন।
এর আগে ২০১৯-এ প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন বিরোধী দলগুলিতে তাঁর অনেক বন্ধু রয়েছেন। উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন, শুনলে অবাক হবেন, মমতা (Mamata Banerjee) দিদি তাঁকে দুর্গা পুজোর সময় কুর্তা-পাজামা ও মিষ্টি পাঠিয়েছিলেন।












Click it and Unblock the Notifications