'আইন হাতে তুলে নেওয়া উচিত নয়',এনকাউন্টার ইস্যুতে মমতা-মানেকার একই সুর
হায়দরাবাদে ২৬ বছরের তরুণী চিকিৎসকের গণধর্ষণ ও তার পর তাঁকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘিরে গোটা দেশে সমালোচনার মুখে পড়ে। এরপর থেকেই চরম তৎপরতার সঙ্গে অভিযুক্তদের খোঁজ করে ৪ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
হায়দরাবাদে ২৬ বছরের তরুণী চিকিৎসকের গণধর্ষণ ও তার পর তাঁকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘিরে গোটা দেশে সমালোচনার মুখে পড়ে। এরপর থেকেই চরম তৎপরতার সঙ্গে অভিযুক্তদের খোঁজ করে ৪ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদিন সাকলে পুলিশ হেফাজত থেকে সেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে, তাদের এনকাউন্টার করা হয়। আর সেই ঘটনা নিয়ে এদিন প্রতিক্রিয়া দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিজেপি সাংসদ মানেকা গান্ধী।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতিক্রিয়া
এদিন কলকাতায় এক সভা থেকে তেলাঙ্গানা এনকাউন্টার প্রসঙ্গে নাম না করে মমতা বলেন, ' আইন হাতে তুলে নেওয়া উচিত নয়।' এরপরই তাঁর দাবি, কড়া আইন করে দোষীদের শাস্তি দিতে হবে। এজন্য দ্রুত চার্জশিট গঠন করতে হবে। তিনি যে মালদার ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন , তা জানাতে ভোলেননি তৃণমূল সুপ্রিমো। একই মঞ্চ থেকে তিনি উন্নাওয়ের নির্যাতিতার প্রসঙ্গ তোলেন। তিনি জানতে চান উন্নাওয়ের নির্যাতিতা কেন নিরাপত্তা পাননি।
|
'আইন হাতে তোলা উচিত নয়'
আইন হাতে তোলা উচিত নয় বলে জানিয়েছেন বিজেপি সাংসদ মানেকা গান্ধীও। বিজেপি সাংসদ মানেকা গান্ধীও রীতিমতো বিরোধিতা করেছেন। তিনি বলেন,'কাউকে মারতে চাওয়ার ইচ্ছে থেকেই কাউকে হত্যা করা উচিত নয়। এটা দেশের জন্য ভয়ানক। তেলাঙ্গানার অভিযুক্তরা হয়তো আদালতের আইনের শাস্তি পেতে পারত।'
|
'আইনে ভরসা নেই মানুষের,এটা আতঙ্কের'
'আইনে ভরসা নেই মানুষের। এটা অত্যন্ত আতঙ্কের বিষয়'। হায়দরাবাদের এনকাউন্টারের ঘটনা নিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন আপ-এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া রীতিমতো প্রাসঙ্গিক।
|
'যুক্তির ওপর রয়েছে আবেগ'
এদিন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, কখনও কখনও মানবাধিকারে বিতর্ক পাশে রেখে যুক্তির ওপর আবেগকে রাখতে হয়। কখনও কখনও মানুষের আবেগও এতে প্রাসঙ্গিক হয়ে যায়। কারণ দেশ মানুষের।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications