রাজ্যের স্কুল পাঠ্যক্রমে ঢুকতে পারে ম্যান্ডেলা, সচিনের জীবনী

সিলেবাস কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভীক মজুমদার জানান, দুই কিংবদন্তির জীবনীকে স্কুলশিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি ব্রাত্যবাবুকে প্রস্তাব দিয়েছিলেন। জবাবে শিক্ষামন্ত্রী বলেছেন, খতিয়ে দেখে জানাবেন। অভীকবাবু বলেছেন, "এঁদের নিয়ে দু'টি আলাদা অধ্যায় রাখার ভাবনা রয়েছে। ইতিহাস অথবা দু'টি আবশ্যিক ভাষা অর্থাৎ বাংলা অথবা ইংরেজিতে তা অন্তর্ভুক্ত করা হতে পারে।" ব্রাত্য বসু এই খবরের সত্যতা স্বীকার করেছেন।
এই মুহূর্তে পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ে সচিন তেন্ডুলকরের উল্লেখ আছে। আর একাদশ শ্রেণীর ইতিহাস বইয়ে আছে নেলসন ম্যান্ডেলার নাম। তবে, তা বিস্তারিত কিছু নেই। দু'জনকে নিয়ে যদি আলাদা অধ্যায় থাকে, তবে পড়ুয়ারা নিশ্চিতভাবে অনেক বেশি জানতে পারবে।












Click it and Unblock the Notifications