মানালি ঘুরতে যাচ্ছেন? সাবধান কোভিজ বিধি ভাঙলে জেল খাটতে হতে পারে
মানালি ঘুরতে যাচ্ছেন? সাবধান কোভিজ বিধি ভাঙলে জেল খাটতে হতে পারে
করোনা ভাইরাসের সংক্রমণে একটু কমতেই সিমলা, মানালিতে যেন পর্যটকের ঢল নেমেছে। সংক্রমণ ফের যাতে বেড়ে না যায় সেকারণে কড়া বিধিনিষেধ নতুন করে কড়া করেছে মানালি প্রশাসন। কোভিড বিধি বা মানলে জেল পর্যন্ত হতে পারে পর্যটকদের। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।

হিমাচলে পর্যটকদের ঢল
করোনা বিধি শীথিল হতেই পর্যটকদের যেন মেলা লেগেছে হিমাচল প্রদেশে। সিমলা, কুলু মানালিতে থিক থিক করছে পর্যটকরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিমলার ম্যালের ভিড়ে ঠাসা ছবি।একই ভাবে রোটাং পাসেও গাড়ির লাইন পড়ে গিয়েছে। মাস্ক ছাড়াই ভিড়ে ঠাসাঠাসি করে ঘুরছেন পর্যটকরা। এই নিয়ে নতুন করে সংক্রমণে আশঙ্কা দেখা গিয়েছে।

কড়া করোনা বিধি
পর্যটকদের এই বেপরোয়া ভিড় সামাল গিতে নতুন করে করোনা বিধি কড়া করেছে মানালি প্রশাসন। পুলিশ সুপার গৌরব শর্মা জানিয়েছেন,করোনা বিধি অমান্য করায় গত ৭ দিনে ৩ লক্ষ টাকা জরিমানা বাবদ হাতে এসেছে পুলিশের। নয়া বিধিনিষেধে বলা হয়েছিল করোনা বিধি অমান্য করলে ৫হাজার টাকা জরিমানা এবং ৮ দিন জেল খাটতে হতে পারে অভিযুক্তকে।

ভিড় বাড়ছে হিমাচলে
জুন মাস থেকে এখনও পর্যন্ত হিমাচল প্রদেশে ৬ থেকে ৭ লক্ষ পর্যটক গিয়েছেন। সিমলা, মানালি, ধরমশালা, ডালহৌসিতে পর্যটকদের ভিড় সবথেকে বেশি। পর্যটকদের ভিড় দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উদ্বেদ প্রকাশ করেছেন। সঙ্গে সঙ্গে তিিন হিমাচল প্রদেশ সরকারকে এই নিয়ে সতর্ক করেছেন। এই রকম ভিড় দেখা গেলে করোনা থার্ড ওয়েভ আসতে আর বেশি সময় লাগবে না।

কেমটি ফলসেও নিয়ন্ত্রণ
কয়েক দিন আগেই সিমলার কেমটি ফলসে শয়ে শয়ে পর্যটককে ভিড়ে ঠাসাঠাসি করে ঘুরতে দেখা গিয়েছে। তারপরেই কড়া নিষেধাজ্ঞাজারি করে জানানো হয়েছে ৫০ জনের বেশি পর্যটক একসঙ্গে কেমটি ফলস দেখতে যেতে পারবেন না।












Click it and Unblock the Notifications