জনসমক্ষে মহিলা ও পুরুষকে স্নান করার নিদান! ফের খবরে রাজস্থানের খাপ পঞ্চায়েত
জনসমক্ষে মহিলা ও পুরুষকে স্নান করার নিদান! ফের খবরে খাপ পঞ্চায়েত
ফের একবার খবরের শিরোনাম কাড়ল খাপ পঞ্চায়েতের কীর্তি। রাজস্থানের সিকারের এক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে এক মহিলা ও এক পুরুষকে জনসমক্ষে স্নান করার নিদান দিয়েছে খাপ পঞ্চায়েত। নেপথ্যের কারণ অনেককেই অবাক করতে পারে!

কেন জনসমক্ষে স্নান?
উল্লেখ্য, যাতে পাপ ধুয়ে যায়, তারজন্য জনসমক্ষে স্নান করার নিদান দিয়েছে খাপ পঞ্চায়েত। গ্রামের বয়স্কদের নিয়ে গঠিত এই ধরনের পঞ্চায়েত আগেও খবরে এসেছে নিদানের জেরে। এবার এক পুরুষ ও মহিলাকে এই স্নানের নিদান দিয়ে তারা ফের খবরে।

কেন শাস্তি?
এক অবৈধ সম্পর্ক ঘিরে এই শাস্তির নিদান দেওয়া হয়েছে খাপ পঞ্চায়েতের তরফে। ভাসুরপোর সঙ্গে কাকিমার সম্পর্কের জেরে এই নিদান মিলেছে বলে খবর। তাদের আলাদা করে ৩১ ও ২২ হাজার টাকা জরিমানাও ঘোষিত হয়েছে এই অবৈধ সম্পর্কের জেরে।

পুলিশে অভিযোগ দায়ের
এদিকে, ঘটনার জেরে খাপ পঞ্চায়েতের বিরুদ্ধে একটি মেমোরেন্ডাম থানায় পেশ করেছেন সানসি সমাজের সদস্যরা। তাদের দাবি এই বিচারসভা ঘিরে জমায়েত প্রসঙ্গে পুলিশ যেন সোশ্যাল ডিসটেন্সিং ভাঙার অপরাধে সেখানে উপস্থিত মানুষদের গ্রেফতার করে।

পুলিশ কী জানিয়েছে?
পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ও ছবি সংগ্রহ করার চেষ্টা করে যাচ্ছে পুলিশ। কোনও সূত্র পেলেই তারা ব্যবস্থা নেবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।












Click it and Unblock the Notifications