নেই বিদেশ যাত্রার ইতিহাস, হিমাচলপ্রদেশে এক ব্যক্তির শরীরে মিলল মাঙ্কি পক্সের উপসর্গ

হিমাচলপ্রদেশের সোনাল জেলায় ব্যক্তির শরীরে মাঙ্কি পক্সের সন্ধান পাওয়া গিয়েছে। নমুনা ইতিমধ্যে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির শরীরে ২১ দিন আগে মাঙ্কি পক্সের উপসর্গ দেখতে পাওয়া গিয়েছিল। বর্তমানে তিনি সুস্থ। তবে সতর্কতা হিসেবে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

হিমালচলপ্রদেশে যে ব্যক্তির শরীরে মাঙ্কি পক্সের উপসর্গ দেখতে পাওয়া গিয়েছে, তাঁর বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ব্যক্তির শরীরে প্রায় ২১ দিন আগে মাঙ্কি পক্সের উপসর্গ দেখা গিয়েছিল, তাই পরীক্ষার রিপোর্ট সঠিক নাও আসতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। তবে সতর্ক থাকতেই ওই ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে একাধিক ব্যক্তি মাঙ্কি পক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারমধ্যে তেলেঙ্গানা, কেরল, দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দা রয়েছেন বলে জানা গিয়েছে।

ভারতে বাড়ছে মাঙ্কি পক্সের আতঙ্ক

ভারতে বাড়ছে মাঙ্কি পক্সের আতঙ্ক

ভারতে মাঙ্কি পক্সের আতঙ্কের পারদ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে ভারতে চারজন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। তারমধ্যে তিন জন কেরলের বাসিন্দা। একজন দিল্লির বাসিন্দা। দিল্লিতে মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির বিদেশ সফরের ইতিহাস নেই। তিনি সম্প্রতি হিমাচলপ্রদেশের সিমলাতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরেই তাঁর শরীরে মাঙ্কি পক্সের উপসর্গ দেখা দেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ভারতে কেরলের এক বাসিন্দা প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত হন। তিনি সম্প্রতি দুবাই থেকে ফিরেছিলেন। এছাড়াও কেরলের বাকি যে দুজন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন, তাঁদেরও বিদেশ সফরের ইতিহাস রয়েছে।

বিশ্বে বাড়ছে আক্রান্তের সংখ্যা

বিশ্বে বাড়ছে আক্রান্তের সংখ্যা

বিশ্বের পশ্চিমি দেশগুলোতে প্রথমে মাঙ্কি পক্সের প্রকোপ দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে মাঙ্কি পক্স বিশ্বের বিভিন্ন প্রান্তে মাঙ্কি পক্সের আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। বিশ্বের ৬০টির বেশি দেশে কয়েক হাজার মানুষ মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। মাঙ্কি পক্সে সব থেকে বেশি প্রভাবিত হয়েছে ইউরোপে। এখানেই আক্রান্তের সংখ্যা বেশি। গত কয়েক দশক ধরে আফ্রিকার বিভিন্ন দেশে মাঙ্কি পক্সের প্রভাব দেখতে পাওয়া যায়। কিন্তু বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ

স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ

দেশে মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ পাওয়ার পর থেকেই স্বাস্থ্য মন্ত্রক সতর্কতা হিসেবে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের বিশেষ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শরীরে গুটি উঠলেই তা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে আক্রান্ত ব্যক্তিদের নিভৃতবাসের পরামর্শ দেওয়া হয়েছে। শরীরে গুটি উঠলেই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ট সম্পর্কে এলে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+