করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির মৃত্যু কোভিড১৯ -এই! ভারতের বুকে চাঞ্চল্যকর ঘটনা
করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির মৃত্যু কোভিড১৯ -এই! ভারতের বুকে চাঞ্চল্যকর ঘটনা
চিন থেকে এমন বহু তথ্য উঠে এসেছে,যেখানে বলা হয়েছে যে কোভিড ১৯ সারিয়ে ওঠা রোগী ফের একবার এই রোগেই আক্রান্ত হয়েছেন। এবার ভারতে এমন ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। এদিন ফিলিপিন্সের এক নাগরিকের মুম্বইতে মৃত্যুর পরই চাঞ্চল্য ছড়াতে থাকে।

ফিলিপিন্সের বাসিন্দার মৃত্যু নিয়ে আতঙ্ক
মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে ভর্তি ছিলেন ফিলিপিন্সের বাসিন্দা ওই ব্যক্তি। প্রাথমিকভাবে তাঁকে কোভিড ১৯ পজিটিভ পাওয়া গিয়েছিল। তারপর হাসপাতালে ভর্তি হন। এরপর তিনি কোভিড ১৯ নেগেটিভ বলেও চিহ্নিত হন।

সেরে উঠতেই মৃত্যু!
মুম্বইয়ের হাসপাতাল ওই ব্যক্তিকে কোভিড ১৯ নেগেটিভ ঘোষণার পর তিনি আজ মারা যান। আর ৬৮ বছরের এই ব্যক্তিকে নিয়েই দানা বাঁধছে আতঙ্ক। জল্পনা চড়ছে , তাহলে কি কোভিড১৯ একবার শরীর ছেড়ে গেলেও আবার ফিরে আসতে পারে?

কীভাবে চিকিৎসা হয়েছে ওই ব্যক্তির?
মুম্বইয়ের কস্তুরবা হাসপাতাল এই ব্যক্তিকে কোভিড ১৯ পজিটিভ পাওয়ার পর পরবর্তী টেস্টে নেগেটিভ বলে জানায়। এরপর ব্যক্তিকে প্রইভেট হাসপাতালে ভর্তি করা হয়।এরপর রবিবার ওই প্রাইভেট হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। মহারাষ্ট্র প্রশাসন জানিয়েছে প্রবল শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয়েছে তাঁর। সঙ্গে
ছিল 'মাল্টি অর্গান ফেলিওয়ার' এর মতো উপসর্গ। যা করোনার অন্যতম লক্ষণ।

ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৮
এদিকে, ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তে মৃতের সংখ্যা। নতুন করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ভারতে ৮ জনে। এদিন মুম্বইতে আরও একজনের মৃত্যুর খবর উঠে এসেছে। রেকর্ড হারে বিশ্ব জুড়ে করোনার জেরে মৃতের সংখ্যা বাড়ছে। ইতালিতে রবিবার এক দিনেই নতুন করে ৬৫১ জনের মৃত্যু হয়েছে। সেদেশে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যু মিছিলে নাজেহাল মার্কিন যুক্তরাষ্ট্রও। এবার ভারতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ জনে। এদিন ফিলিপিন্সের নাগরিকের মৃত্যুতে এই সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ এ।












Click it and Unblock the Notifications