এক স্ত্রীকে হত্যা করতে গিয়ে স্বামীর হাতে খুন দু'জন স্ত্রীই, নারকীয় ঘটনা ঘিরে চাঞ্চল্য

রাজস্থানের দীপরাম প্রজাপত, হত্যা করতে গিয়েছিল দ্বিতীয় স্ত্রীকে, কিন্তু খুন হয়ে গেল তার দুই স্ত্রীই।

রাজস্থানের দীপরাম প্রজাপত, হত্যা করতে গিয়েছিল দ্বিতীয় স্ত্রীকে, কিন্তু খুন হয়ে গেল তার দুই স্ত্রীই। ঘটনার আস্মিকতায় স্তম্ভিত অনেকেই। অপরাধের এই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে দীপরামকে।

এক স্ত্রীকে হত্যা করতে গিয়ে স্বামীর হাতে খুন দু'জন স্ত্রীই, নারকীয় ঘটনা ঘিরে চাঞ্চল্য

ধৃত দীপরাম পুলিশকে জানিয়েছে, তার প্রথম স্ত্রী মূলয় দেবীর শারীরিক অসুস্থতা থাকার জন্য দ্বিতীয় পক্ষে দরিয়া দেবীকে সে বিয়ে করে। বিয়ের পর থেকেই দীপরামের সঙ্গে অনবরত ঝগড়াঝাটি করত দ্বিতীয় স্ত্রী। এরপর একদিন দ্বিতীয় স্ত্রী দরিয়াকে খুন করবার ছক কষে দীপরাম।

এরপর একদিন গোটা পরিবার ও দুই স্ত্রীকে নিয়ে গাড়িতে বেড়িয়েছিলেন দীপরাম। সেই সময়ে গাড়ির ভিতর আবার ঝগড়া শুরু করে দরিয়া। রাগের মাথায় গাড়িতে পেট্রোল ঢেলে দরিয়াকে মেরে ফেলার ছক কষে দীপরাম। গাড়িতে পেট্রোল ঢেলে আগুন , লাগিয়ে দেয় সে। এরপর প্রথম স্ত্রী মূলয়দেবী ও নিজের সন্তানকে গাড়ি থেকে বের করে আনতে যান দীপরাম। কিন্তু গাড়ির দরজা আটকে যাওয়ায় দীপরামের সন্তান বাবেরিয়ে এলেও, কিছুতেই বার করা যায়নি দীপরামের প্রথম স্ত্রীকে। ফলে মাঝরাস্তায় গাড়ির ভিতরেই পুড়ে মারা যায় দীপরামের দুই স্ত্রী। ঘটনা ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানের জলোরের চিতলওয়ালানাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+