মোদী সঙ্কটের মাঝে শান্তির উদাহরণ, ‘ম্যান বনাম ওয়াইল্ড’-এর প্রিমিয়ারে অকপট গ্রিলস
সঙ্কটের মাঝে শান্তির উদাহরণ হলেন নরেন্দ্র মোদী। ডিসকভারি চ্যানেলের বিশেষ পর্বের প্রিমিয়ারের আগে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর হোস্ট বিয়ার গ্রিলস জানালেন তাঁর উপলব্ধির কথা।
সঙ্কটের মাঝে শান্তির উদাহরণ হলেন নরেন্দ্র মোদী। ডিসকভারি চ্যানেলের বিশেষ পর্বের প্রিমিয়ারের আগে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর হোস্ট বিয়ার গ্রিলস জানালেন তাঁর উপলব্ধির কথা। তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদী এমন এক ব্যক্তি যিনি পরিবেশ সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন। এই স্বল্প সময়ে তাঁকে দেখে অবাক হয়েছি।
|
জঙ্গলে সময় কাটানোর সময়ে তিনি কতটা শান্ত ছিলেন, দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। কঠিন পরিস্থিতিতেও যে এতটা শান্ত থাকা যায়, তা ওনাকে না দেখলে বোঝাই যেত না। বিয়ার গ্রিলস সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এদিন একথা জানান।
|
তিনি বলেন, "আমরা উপস্থিত থাকাকালীন পাথরের আঘাত পেয়েছিলাম এবং মুষলধারে বৃষ্টিপাতের কবলে পড়েছিলাম। তখনও দেখেছি প্রধানমন্ত্রী কতটা শান্ত ছিলেন এবং আমি দেখেছিলাম যে আমাদের যাত্রাজুড়ে আমরা যা কিছু প্রতিকূলতার মধ্যে পড়েছিলাম, তিনি খুব শান্ত ছিলেন। একজন বিশ্বনেতা হিসাবে প্রধানমন্ত্রী মোদী শিখিয়ে দিলেন সঙ্কট সময়ে কীভাবে শান্ত থাকতে হয়, তার পাঠ।
|
এই সফরে পাহাড়-জঙ্গল-নদী পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতি ছেড়ে অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে গিয়ে দুঃসাহসিক অভিযানের মধ্যেও শান্তির বার্তা দিয়েছেন। বিয়ার গ্রিলসের মতো ব্যক্তিত্বকে পাশে নিয়ে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড শো'-এর দৃশ্যগুলি হয়ে উঠেছে প্রাণবন্ত।
|
টিভির শো-এ এতদিন যে বিয়ার গ্রিলসকে দেখা গিয়েছে সাপ, ব্যাঙ, কেঁচো খেয়ে বিপদসঙ্কুল পরিস্থিতিতে লড়াই করতে, আবার মরুভূমির চোরাবালিতে পড়ে গিয়ে জীবন বাঁচানোর অদম্য লড়াই, পাহাড় ডিঙিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে ফিরে আসারর সেসব কাহিনি চোখে ভাসে। এবার সেই বিপদসঙ্কুল পথে দুঃসাহসিক অভিযানে তাঁর সঙ্গী মোদী।
|
১৯৯৬ সালে জাম্বিয়ার প্যারাস্যুট ট্রেনিং করানোর সময়ে মারত্মক দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডের তিনটি হাড় ভেঙে গিয়েছিল। কোনওদিন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার কোনও সম্ভাবনাই ছিল না। কিন্তু গ্রিলস ভেবেছিলেন অন্য কিছু। দেড় বছরের মধ্যে সবাইকে চমকে দিয়ে তিনি ফিরে এসেছিলেন স্বমহিমায়। দ্বিতীয় জীবন পেয়ে তিনি জয় করেছিলেন হিমালয়। তারপর লেফটেন্যান্ট কমান্ডার উপাধিতে ভূষিত হন তিনি।
|
এরপর ডিসকভারি চ্যানেল ম্যান ভার্সেস ওয়াইল্ড শোয়ের শর্ত কিনে নিয়ে প্রচার চলতে থাকে। আর বিয়ার গ্রিলসের আগমনে তা জনপ্রিয় হয়ে ওঠে। এবার ডিসকভারিতে ম্যান অ্যান্ড ওয়াইল্ড শোয়ের বিশেষ পর্বে প্রচার করা হবে মোদী-শো। এর আগে বিয়ার গ্রিলসের শো-তে এসেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি যুক্তরাষ্ট্রের আলাস্কার নির্জন স্থানে পুরো একটা দিন গ্রিলসের সঙ্গে কাটিয়েছেন।
|
এবার ম্যান ভার্সেস ওয়াইল্ড শো-তে দেখা যাবে প্রধানমন্ত্রী মোদীকে। ১২ আগস্ট রাত সাড়ে নটায় দেখা যাবে এই পর্বটি। ভারতের উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্কে গ্রিলসের সঙ্গে অভিযানে নামেন প্রধানমন্ত্রী মোদী। তার প্রোমো প্রচার ইতিমধ্যে শুরু হয়েছে।
|
বিয়ার গ্রিলস টুইটে লিখেছেন, ১৮০টি দেশের দর্শক এবার দেখতে পাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রাণীসম্পদ রক্ষশা, জলবায়ু পরিবর্তন, আর পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এই শো-এর আয়োজন করা হয়েছে। তিনি বলেছেন, বিশ্বের সবথেকে বড় নেতাদের মধ্যে একজনকে দেখা যাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকার চ্যালেঞ্জ নিতে।

মোদীর টুইট
প্রধানমন্ত্রী পাল্টা লেখেন, বছরের পর বছর আমি প্রকৃতি, পাহাড় আর জঙ্গলে থেকেছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি আবার প্রকৃতির কাছে ফিরে যেতে চাই। ভারতে সবুজ জঙ্গল, বৈচিত্র্যময় প্রাণীসম্পদ রয়েছে। ভারতের এই দৃশ্য দেখে বিশ্বের মানুষ উৎসাহ পাবে।

প্রত্যুত্তর গ্রিলসের
বিয়ার গ্রিলসকে ভারতে আসার জন্য ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তার প্রত্যুত্তরে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীকে বনে নিয়ে যাওয়া এককথায় অসাধারণ ছিল। একজন বিশ্বনেতার সঙ্গে সময় কাটাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।












Click it and Unblock the Notifications