যাত্রী ভেবে সিআইএসএফ কনস্টেবলকে অশালীন ইঙ্গিত, তারপর যা ঘটল

দিল্লি বিমানবন্দরে সাদা পোষাকের সিআইএসএফ মহিলা কনস্টেবলকে অশালীন ইঙ্গিত করে শ্রীঘরে যাত্রী।

কোনও মহিলাকে অশালীন ইঙ্গিত করার ফল যে কী হতে পারে তা হাড়ে হাড়ে টের পেলেন পাঞ্জাবের বছর পঞ্চাশের এক ব্যক্তি। ওই ব্যক্তি যাকে অশালীন ইঙ্গিত করেন ঘটনাচক্রে সেই মহিলা সাদা পোষাকের সিআইএসএফ কনস্টেবল। দিল্লি বিমানবন্দরে এই কাণ্ড ঘটানোর পর আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে ওই ব্যক্তির।

যাত্রী ভেবে সিআইএসএফ কনস্টেবলকে অশালীন ইঙ্গিত, তারপর যা ঘটল

ঘটনাটি ঘটেছে গত ২৭শে জুন। রাত ২টো নাগাদ চেক ইন করেন পাঞ্জাবের ওই ব্যক্তি। তাঁর কুয়েত এয়ারওয়েজের বিমান ধরার কথা ছিল। দিল্লি বিমানবন্দরে গিয়ে হেল্প ডেস্কের সামনে গিয়ে দাঁড়ান তিনি। সেখানেই ৩ নং টার্মিনালের সামনে দাঁড়িয়েছিলেন ওই মহিলা সিআইএসএফ কনস্টেবল। প্রথমে তাঁর সঙ্গে আলাপ জমাতে চেষ্টা করেন ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যেই তাঁর সামনে অশ্লীল অঙ্গভঙ্গী করতে থাকেন ওই ব্যক্তি। এরপরই তাঁকে হাতে নাতে ধরে ফেলেন ওই মহিলা কনস্টেবল। তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে।

সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা কনস্টেবল তিন নং টার্মিনালের সামনে সন্দেহভাজন যাত্রীদের ওপর নজর রাখার জন্য মোতায়েন ছিলেন। সাদা পোষাকে থাকায় তাঁকে সাধারণ যাত্রী ভেবে ফেলেছিলে অভিযুক্ত ব্যক্তি। যার ফল হাতে নাতে পেলেন তিনি। পরে অবশ্য জানা যায় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+