New Delhi Station Stampede: লোহার রেলিংয়ে আটকে পেরেকে এফোঁড় ওফোঁড় মাথা! পদপিষ্টে ৭ বছরের মেয়েকে হারালেন বাবা

New Delhi Station Stampede: নিউ দিল্লি রেল স্টেশনে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় বছর সাতেকের মেয়েকে হারালেন বাবা (Father Lost Daughter)। মৃত ১৮ জনের মধ্যে রয়েছে রিয়া সিং। হুড়োহুড়ির মধ্যে বাইরে বের হতে গেলে কোনওভাবে বাচ্চা মেয়েটির মাথায় পেরেক ঢুকে গিয়েছিল বলে দাবি।

মেয়েকে হারিয়ে কান্নায় বিহ্বল বাবা। হৃদয়বিদারক এরমই একাধিক ছবি নিউ দিল্লি স্টেশনের ঘটনায়। শুক্রবার রাতে নিউ দিল্লি স্টেশনে (NDLS Rail Station) ভিড় ক্রমশ বাড়তে থাকায় আর ঝুঁকি নিতে চাননি দিল্লির ওপাল সিং।

NDLS

দুই মেয়ে, স্ত্রী ও দুই ভাইকে নিয়ে প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ভিড় বাড়তে থাকায় স্টেশন থেকে বেরোনোর পরিকল্পনা করেন তিনি। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। ভিড়ের মধ্য দিয়ে বের হতে গিয়ে বাড়ির মেয়েকে হারাতে হল।

শোকাতুর বাবা জানান, "শিবগঙ্গা এক্সপ্রেস ধরার কথা ছিল। কিন্তু পরে মগধ এক্সপ্রেস ধরার সিদ্ধান্ত নিই। কিন্তু ১৪ নম্বর প্ল্যাটফর্মে ভিড় দেখে ঘরে ফেরার সিদ্ধান্ত নিই। হঠাৎই ব্যাগপত্র নিয়ে হাজার হাজার যাত্রী হুড়মুড়িয়ে এসে পড়ে।"

তিনি আরও বলেন, "গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সিঁড়িতে ওঠার মুখে উপর থেকে প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষের স্রোত নেমে আসছিল। লাগেজ নিয়েই একে অপরের উপরে পড়ে যান যাত্রীরা। বাঁচার কোনও উপক্রমই ছিল না।"

ওই ব্যক্তি আরও জানান, "ভিড়ের ঠেলায় দমবন্ধ হয়ে নাক দিয়ে রক্ত বের হতে থাকে কারও কারও। এমন সময় লোহার রেলিংয়ে আটকে মেয়ের মাথায় পেরেক ঢুকে যায়। মাত্র ৭ বছর বয়স ছিল।"

স্টেশন চত্বরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গোটা পরিবার। ভিড় থেকে দুই ভাই ও স্ত্রী এবং বড় মেয়েকে বাঁচাতে পারলেও ছোট মেয়েকে বাঁচানো গেল না। অকালে প্রাণ গেল শিশুর।

কান্নায় বিহ্বল গোটা পরিবার। মৃতার বাবার অভিযোগ, মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে এদিক ওদিক ছোটাছুটি করলেও কাউকে পাওয়া যায়নি। তবে আধঘণ্টা পর কোনওক্রমে হাসপাতালে নিয়ে গেলে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায় মেয়েটি। প্রসঙ্গত, শনিবার ভোরের দিকে নিউ দিল্লি রেলস্টেশনে কুম্ভগামী ট্রেন ধরার হিড়িকে পদপিষ্টের ঘটনা ঘটে। মারা যান ১৮ জন। জখমও হয়েছেন একাধিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+