রাস্তা বাতলে দেওয়ার অজুহাতে নির্জন স্থানে ধর্ষণ অষ্টাদশীকে, ধৃত অভিযুক্ত

ধর্ষণ
পুণে, ২ অক্টোবর: পথ হারিয়ে ফেলেছিল। পথনির্দেশ জিজ্ঞেস করাটাই বিপদ ডেকে আনল। ভুল জায়গায় নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করা হল এক অষ্টাদশীকে। ঘটনাটি ঘটেছে পুণেতে।

পুলিশ জানায়, ওই অষ্টাদশী পুণে শহরের বাসিন্দা নয়। ভিন রাজ্য থেকে এসেছে পড়াশুনোর জন্য। সোমবার রাতে কলেজের এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে বলে বেরিয়েছিল। বাবাসাহেব আম্বেদকর ভবনের কাছে এসে রাস্তা হারিয়ে ফেলে। এক পথচারীর কাছে পথনির্দেশ চায়। ওই ব্যক্তি তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে খাড়কি এলাকার রেঞ্জ হিলস এস্টেটে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তার পর ধর্ষণ করে। মেয়েটির নগ্ন ছবি তুলে রাখে মোবাইল ফোনে। হুমকি দেয় কাউকে বলে দিলে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবে।

বিধ্বস্ত অবস্থায় মেয়েটিকে ছেড়ে দিয়ে রাত দু'টো নাগাদ অভিযুক্ত চম্পট দেয়। ধর্ষিত মেয়েটি কোনও রকমে নিকটবর্তী একটি পেট্রোল পাম্পে এসে হাজির হয়। সেখানে তখন একটি পুলিশের গাড়ি এসেছিল তেল ভরতে। তাদের দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। পুলিশই মেয়েটিকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। তার বর্ণনার ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় তল্লাশি। ওই দিন রাতে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

অভিযুক্ত ব্যক্তির নাম নভেল যোশেফ। বয়স ৩২ বছর। সে আগে একটি পানশালায় বাউন্সারের কাজ করত। সেখানেও এক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ করায় তাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। কাজ হারিয়ে নেশাভাঙ করে রাস্তায় ঘুরত ওই যুবক। সোমবার রাতে মেয়েটিকে একা পেয়ে কুকর্ম করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+