বান্ধবীর সঙ্গে সেলফি তোলার পর খুন করে হোয়াটঅ্যাপে ছবি পোস্ট যুবকের

দেরাদুন, ৭ ফেব্রুয়ারি : বিবাহিত বান্ধবীর সঙ্গে সেলফি তোলার পর তাকে নৃশংসভাবে খুন করল ২৭ যুবক। এখানেই শেষ নয় খুনের পর হোয়াটঅ্যাপ প্রোফাইল পিকচার রাখল বান্ধবীর সঙ্গে নেওয়া সেলফিই। স্ট্যাটাসে রইল বান্ধবীকে খুন করার ইঙ্গিত। ঘটনাটি ঘটেছে দেরাদুনে। [হোয়াটস অ্যাপে দীর্ঘক্ষণ চ্যাট : মেয়ে ও মেয়ের প্রেমিককে পিটিয়ে মারল বাবা]

মৃতার শনাক্তকরণের পর জানা গিয়েছে তার নাম গুরপ্রীত কউর (৩০)। শুক্রবার সন্ধ্যেবেলায় আশিস কুমার ওরফে মনু গুরপ্রীতকে নিয়ে প্রেমনগরের চা বাগানে যায়। সেখানে দুজনে কিছুক্ষণ গল্প করেন। তারপর মনুর ফোনে সেলফি তোলার পর চা বাগান থেকে বেরিয়ে আসার সময় মনু আচমকা কাপড়ের ফাঁস দিয়ে গুরপ্রীতের শ্বাসরোধ করে তাকে খুন করার চেষ্টা চালায়। [খুন করে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক, গ্রেফতার কিশোর]

বান্ধবীর সঙ্গে সেলফি তোলার পর খুন করে হোয়াটঅ্যাপে ছবি পোস্ট যুবকের

প্রথম চেষ্টায় ব্যর্থ হয় মনু। এরপর একটি ধারালো অস্ত্র দিয়ে গুরপ্রীতের গলা দুটি জায়গায় কেটে দেয় সে। গুরপ্রীতের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসলেও মনু ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায়। গুরপ্রীতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ততক্ষণে তার মৃত্যু হয়েছিল। [৬ মাস ধরে দিদির কঙ্কালের সঙ্গে বসবাস ভাইয়ের, খাবারও দিতেন নিয়মিত!]

মনুর বাইকে করে দুজনে চা বাগানে যায়। এদিন অনেক রাতে সেবলকলা এলাকা থেকে বাইকটি উদ্ধার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান মনু ও গুরপ্রীতের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু অন্য পুরষদের সঙ্গেও গুরপ্রীতের বন্ধুত্ব রয়েছে দেখে তা সহ্য করতে পারেনি মনু এবং তার জেরেই খুন।

এখনও পুলিশের জালে ধরা পড়েনি মনু। তবে পুলিশের দাবি খুব শীঘ্রই জেলে ঢুকবে মনু। যেভাবে খুন করার আগে সেলফি নেওয়া হয়েছে, এবং খুনের পর সেই সেলফি হোয়াটঅ্যাপ ডিপি হিসাবে ব্যবহার করা হয়েছে তাতে পুলিশের অনুমান পরিকল্পিতভাবেই গুরপ্রীতকে খুন করেছে সে। [ছেলেকে পিটিয়ে মারল মা, কিন্তু কেন? সামনে এল হাড় হিম করা তথ্য]

পুলিশের তরফে এও জানানো হয়েছে, গুরপ্রীতের ৫ বছর হল বিয়ে হয়েছে। মনুদের ত্যাগি রোডের বাড়িতে ভাড়াটে হিসাবে থাকত গুরপ্রীতের পরিবার। ২ মাস আগে সেখান থেকে তারা অন্য বাড়িতে থাকতে চলে যায়। এই সূত্রে আরও একটি বিষয় উঠে এসেছে, যে মনু গুরমীতের পরিবারের থেকে ২ লক্ষ টাকা নিয়েছিল, অথচ ফেরত দেওয়ার সময় আলগা মনোভাব দেখাচ্ছিল।

গুরপ্রীতের স্বামীর দাবি, টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, উল্টে গুরপ্রীতকে হুমকি দিত মনু। আর সে কারণেই একরকম বাধ্য হয়ে ত্য়াগি রোডের বাড়ি ছেড়ে তারা যেতে বাধ্য হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+