এত তরফা প্রেমের জের, দিল্লির রাস্তায় তরুণীকে কোপাল যুবক, দেখেনিন ভিডিও

দিল্লির সহদরাতে দিনে দুপুরে তরুণীকে খুন করা হয়। জানা গিয়েছে এক তরফা প্রেমের জেরেই এই খুন।

স্বপ্ন ছিল এয়ার হস্টেস হবেন। স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। কিন্তু ২২ বছরের ওই তরুণী যে নৃশংসভাবে খুন হবে তা কেউই ভাবতে পারেননি। দিল্লির সহদরাতে দিনে দুপুরে তরুণীকে খুন করা হয়।

জানা গিয়েছে এক তরফা প্রেমের জেরেই এই খুন। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার বিকেলের দিকে বাজার করতে বেড়িয়ে ছিলেন ওই তরুণী। তখনই আদিল নামের এক ব্যক্তি তাঁর কাছে গিয়ে কিছু বলতেই দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

এত তরফা প্রেমের জের, দিল্লির রাস্তায় তরুণীকে কোপাল যুবক

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে একাধিকবার ওই তরুনীকে ছুরি দিয়ে কোপানো হয়। প্রচন্ড রক্তক্ষরণ হয় ওই তরুণীর শরীর থেকে । তৎক্ষনাৎ পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের জন্য় উপস্থিত সকলে অপেক্ষা করলেও , পুলিশ আসতে দেরি করে বলে অভিযোগ।

এদিকে , ঘটনার পরই এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত। এদিকে, ওই তরুনীর পরিবারকে খবর দেওয়া হলে, তাঁরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হয়নি। মারা যান ওই তরুণী। যদিও পরে গ্রেফতার করা হয় আদলিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+