দিল্লিতে প্রকাশ্য রাস্তায় যুবককে ৫০ বার কোপাল ২০ জন দুষ্কৃতী, গোটা দুষ্কর্ম ধরা পড়ল ক্যামেরায়

মধ্য কুড়ির এক যুবককে দিল্লির প্রকাশ্য রাস্তায় ফেলে এক-দুই বার নয়, অন্তত ৫০ বার কোপানো হল।

ফের নৃশংসতার সীমা ছাড়াল দেশের রাজধানী। মধ্য কুড়ির এক যুবককে দিল্লির প্রকাশ্য রাস্তায় ফেলে এক-দুই বার নয়, অন্তত ৫০ বার কোপানো হল। তার সঙ্গে রড দিয়ে পেটানোরও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ দিল্লির খানপুর এলাকায়।

দিল্লিতে প্রকাশ্য রাস্তায় যুবককে ৫০ বার কোপাল ২০ জন দুষ্কৃতী, গোটা দুষ্কর্ম ধরা পড়ল ক্যামেরায়

মোটরসাইকেলে চেপে ২০ জন ব্যক্তি এসে এই কাজ করে পালিয়ে যায়। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর করে মামলা করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আহতের নাম আশিস। জিম থেকে বেরিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সে বাড়ি ফিরছিল। সেইসময়ই দুগ্গল কলোনির সরু গলিতে দশটি মোটরবাইকে চেপে ২০ জন দুষ্কৃতী এসে আশিসের উপরে হামলা চালায়।

ফুটেজে দেখা যাচ্ছে, আশিস কালো জামা পরে রয়েছেন। দুজন আশিসের পথ আটকায়। মুহূর্তের মধ্যে দশটি বাইকে এতজন এসে ঘিরে ফেলে আশিসকে। তারপরই রাস্তায় ফেলে রদ দিয়ে মারা হয় ও অন্তত বার পঞ্চাশেক কোপানো হয়েছে। হাতে ছুরি ও রড নিয়ে অভিযুক্তদের পালাতেও দেখা গিয়েছে।

স্থানীয়রা আশিসকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় সে হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার পর এলাকায় স্থানীয়রা পুলিশ নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+