১ লক্ষ টাকার লোন মেটাতে নিজের সদ্যোজাত সন্তানকে বিক্রি করল বাবা
এক লক্ষ টাকার ঋণ শোধ করতে নিজের সদ্যজাতকে মাত্র ২০ হাজার টাকার বিক্রি করল বাবা
এক লক্ষ টাকার ঋণ শোধ করতে নিজের সদ্যজাতকে মাত্র ২০ হাজার টাকার বিক্রি করল বাবা। মুম্বইয়ের ওয়াডালায় একটি সদ্যজাতকে খুঁজে পাওয়ার পর তদন্তে নেমে এমনই চাঞ্চল্য়কর তথ্য উঠে এল পুলিশের সামনে।

গত সপ্তাহেই জুলিয়া ফার্নান্ডেজ নামে এক শিশু পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। এরপরই তাকে জেরা করে বেঙ্গালুরু ও নয়া দিল্লিতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বেশকিছু শিশুর ছবি উদ্ধার করা হয়েছে। সেখান থেকেই এই সদ্যোজাতের বাবা-মায়ের সন্ধান পায় পুলিশ। সেইমতই মুন্না শেখ ও তার স্ত্রী সাজিয়াকে জেরা করে পুলিশ।
জেরায় মুন্না শেখ জানায়, বিভিন্ন লোকের কাছ থেকে সে প্রায় ১ লক্ষ টাকা ধার করে। কিন্তু সময়মত সেই ধার শোধ করতে না পারায় মহাজনরা রোজই তাগাদা করত। তাই সন্তানকে বিক্রি করে সেই ধার শোধ করতে চেয়েছিল সে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে শাজিয়ার হাসপাতাল থেকে ডিসচার্জ পেপারও খুঁজে পেয়েছে পুলিশ।
অপরদিকে জেরায় জুলিয়া ফার্নান্ডেজ জানিয়েছে, সে ২০ হাজার টাকার বিনিময় শিশুটিকে কিনেছে। এক সন্তানহীন দম্পতিকে দেড় লক্ষ টাকায় ওই শিশুটিকে বিক্রি করার পরিকল্পনা ছিল তার। তবে নানা অছিলায় সে পুলিশের জেরা এড়িয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আপাতত উদ্ধার হওয়া শিশুটিকে একটি শিশু কল্যাণ কেন্দ্রে রাখা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications