কেজরিওয়ালকে ভালোবাসেন, শিরা কেটে প্রমাণ দিলেন অর্ধোন্মাদ

পুলিশ সূত্রে খবর, গাজিয়াবাদে এদিন সকালে অরবিন্দ কেজরিওয়াল এসেছিলেন দলীয় কাজে। সেখানে জনতার মুখোমুখিও হন তিনি। আলাপচারিতার সময় অল্পবয়সী এক ব্যক্তি হঠাৎ এগিয়ে আসেন। এক হাতে ব্লেড ধরে চিৎকার করতে থাকেন, নেতাজি সুভাষচন্দ্র বসু রক্তের বিনিয়মে স্বাধীনতা আনার কথা বলেছিলেন। অরবিন্দ কেজরিওয়ালও দুর্নীতির সর্বগ্রাসী থাবা থেকে দেশকে স্বাধীন করার চেষ্টা করছেন। তাই সেই স্বাধীনতার বিনিময়ে তিনি রক্ত দিতে চান। এর পরই কেউ কিছু বুঝে ওঠার আগে ওই ব্যক্তি ব্লেড দিয়ে হাতের শিরা কেটে ফেলেন। মহিলারা ভয়ে চিৎকার জুড়ে দেন। অরবিন্দ কেজরিওয়ালের তৎপরতায় তাঁকে হাসপাতালে নিয়ে যান আমআদমি পার্টির কর্মীরা। প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, লোকটির নাম আহমেদ জামিল। বাড়ি গাজিয়াবাদেই।












Click it and Unblock the Notifications