চলন্ত ট্রেনে ঝুলছেন যাত্রী! উদ্ধারে যা করলেন আরপিএফ কর্মী, দেখুন ভিডিও

ফের চলন্ত ট্রেনে উঠতে যাওয়া এক যাত্রীকে বাঁচালেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের এক জওয়ান। চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে যান এক যাত্রী।

ফের চলন্ত ট্রেনে উঠতে যাওয়া এক যাত্রীকে বাঁচালেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের এক জওয়ান। চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে যান এক যাত্রী। হাত ফসকে গিয়ে ট্রেনের তলায় তলায় যেতে গিয়ে বেঁচে যান আরপিএফ কর্মীর তৎপরতায়।

চলন্ত ট্রেনে ঝুলছেন যাত্রী! উদ্ধারে যা করলেন আরপিএফ কর্মী, দেখুন ভিডিও

জানা গিয়েছে, রামেশ্বরম থেকে আসা শ্রাদ্ধসেতু এক্সপ্রেস চেন্নাই এগমোর স্টেশনে গিয়ে দাঁড়ায় সাড়ে বারোটা নাগাদ। বেলা একটা নাগাদ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। ঠিক সময়েই ট্রেনটি ছাড়ে। সেই সময়েই ঘটনাটি ঘটে।

ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেশন থেকে ছাড়ার পর ট্রেনটির বেগ বাড়ছিল। সেই সময় এক যাত্রী ট্রেনের সাধারণ কামরায় উঠতে যান। কামরার হাতল তিনি ধরে রেখেছিলেন। তবে তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যে পড়ে যেতে পারতেন। এই সময় আরপিএফ কনস্টেবল সুমন পরিস্থিতি বুঝতে পেরে এগিয়ে যান। ওই যাত্রীকে সরিয়ে দেন ওই আরপিএফ কর্মী। অক্ষত অবস্থাতেই রক্ষা পান ওই যাত্রী।

সুমন নামে ওই আরপিএফ কনস্টেবল জানিয়েছেন, ঘটনার আকষ্মিকতায় বেশ কিছুক্ষণ পর পর্যন্ত কোনও কথা বলতে পারেননি ওই যাত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+