লুডো খেলার সময় কাশি, করোনা ভেবে বন্ধুর ওপর গুলি চালালো অন্য বন্ধু
লুডো খেলার সময় কাশি, করোনা ভেবে বন্ধুর ওপর গুলি চালালো অন্য বন্ধু
লকডাউনে সময় কাটানোর জন্য বন্ধুরা মিলে লুডো খেলছিল। লুডোর দান দিতে দিতে হঠাৎই কেশে ফেলেন এক বন্ধু। আর এই ঘটনায় করোনা আতঙ্কে ওই বন্ধুকে গুলি করে দেয় অন্যজন। অবিশ্বাস্য হলেও এমনই ঘটেছে গ্রেটার নয়ডার এক গ্রামে। পুলিশ বুধবার এই ঘটনার কথা জানিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ওই ব্যক্তি।

মঙ্গলবার এই ঘটনা ঘটে জারছা পুলিশ থানার অন্তর্গত দয়ানগর গ্রামে রাত ন’টায়। ওই গ্রামে আহত ব্যক্তি সহ চারজন লুডো খেলছিলেন। আহত ব্যক্তি প্রশান্ত সিং ওরফে প্রবেশ হাসপাতালে ভর্তি আছেন। অন্যদিকে তাঁর ওপর গুলি চালানো ৩০ বছরের যুবক জয় বীর সিং ওরফে গুল্লুকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। উভয়ই দয়ৈনগর গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষক।
পুলিশ জানিয়েছে যে প্রশান্ত সহ তিনজন মঙ্গলবার রাতে গ্রামের মন্দিরে বসে লুডো খেলছিলেন। ওই সময় গুল্লু সেখানে আসেন। প্রশান্ত কাশি দিলে তা নিয়ে গুল্লুর সঙ্গে তাঁর বচসার সৃষ্টি হয়। গুল্লু ভাবে যে প্রশান্ত ইচ্ছা করে করোনা সংক্রমণের জন্য কেশেছে এবং অত্যন্ত রেগে যায় সে। এই বচসা এমন চরম আকার নেয় যে গুল্লু পিস্তল বের করে প্রশান্তের ওপর চালিয়ে দেয়। আহত প্রশান্তকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তিনি এখন সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। অভিযুক্ত গুল্লুর নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়।
গোটা বিশ্বে করোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে। কাশি, জ্বর ও শ্বাসপ্রশ্বাসের কষ্ট এই রোগের মূল উপসর্গ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications