দেরিতে খাওয়ার পরিবেশন নিয়ে পারিবারিক বচসা,তারপর যা হল
অভিযোগ, খাবার পরিবেশন করতে দেরি হয়েছিল, তাই থেকে শুরু হয় বচসা। আর সেই বচসার জেরেই স্ত্রীকে তাক করে গুলি করেন দিল্লির মানসরোভর পার্কের অশোক কুমার।
অভিযোগ, খাবার পরিবেশন করতে দেরি হয়েছিল, তাই থেকে শুরু হয় বচসা। আর সেই বচসার জেরেই স্ত্রীকে তাক করে গুলি করেন দিল্লির মানসরোভর পার্কের অশোক কুমার। গুলি লেগে আহত হয়ে তখনই লুটিয়ে পড়েন অশোকের স্ত্রী সুনয়না। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে,তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।[আরও পড়ুন: সারমেয়র ভালোবাসায় স্বামীর সঙ্গে যা করেছেন এক মহিলা তা কল্পনাতীত]
উল্লেখ্য, শনিবার রাত পৌঁনে বারোটা নাগাদ বছর ষাটের অশোক মদ্য়প অবস্থায় বাড়ি ঢোকে। তখনই তাকে খেতে দেওয়ার জন্য অশোক ডাকাডাকি করে স্ত্রী সুনয়নাকে। খেতে দিতে দেরি হওয়ায় , রাগের চোটে স্ত্রীকে তাক করে গুলি করে অশোক। এমনটাই জানিয়েছে অশোকের ছেলে রিঙ্কু। প্রসঙ্গত, গাড়িতে রঙ করে জীবিকা নির্বাহ করে অশোকের গোটা পরিবার। স্ত্রী সুনয়না ছাড়াও রয়েছে দুই ছেলে ও ছেলের বউ।[আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে এ-কে, ঘরে ঢুকেই অবাক স্বামী, ফাঁস হল পরকীয়া]

ঘটনার পরই বাবা অশোকের বিরুদ্ধে এফাইআর দায়ের করে ছেলে রিঙকু ও টিঙ্কু। তিরিশোর্ধ রিঙ্কুর দাবি, বাবা মার মধ্যে বচসা থামানোর অনেক চেষ্টা করা সত্ত্বেও তাঁরা বাবা জোর করেই কার্যত এই গুলি চালায়। ঘটনা গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অশোককে। পুলিশ জানিয়েছে অশোকের কাছ থেকে যে বন্দুটি উদ্ধার করা হয়েছে, তা অবৈধ। অশোক বন্দুকটি কোথাথেকে পেল তা নিয়েও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।[আরও পড়ুন:২০০ টাকার জন্য এতটাই নৃশংস স্বামী]












Click it and Unblock the Notifications