বাপের বাড়ি থেকে ফিরতে অস্বীকার স্ত্রীর, নিজেকে জ্যান্ত পোড়াল যুবক
ত্রী বাপের বাড়ি চলে গিয়েছে। শত অনুরোধ সত্ত্বেও বাপের বাড়ি থেকে স্ত্রীকে ফেরত আনতে না পেরে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টা করল এক যুবক। ঘটনাটি ঘটেছে দিল্লির ভালসওয়া ডেয়ারি এলাকায়।
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর : স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছে। শত অনুরোধ সত্ত্বেও বাপের বাড়ি থেকে স্ত্রীকে ফেরত আনতে না পেরে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টা করল এক যুবক। ঘটনাটি ঘটেছে দিল্লির ভালসওয়া ডেয়ারি এলাকায়।
বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোয় পুরুষের চেয়ে এগিয়ে ভারতের এই রাজ্যের মহিলারা!
স্ত্রীকে ছেড়ে 'প্রেমে পাগল' শাশুড়িকে বিয়ে করল এক যুবক
পুলিশ সূত্রে খবর, অগ্নিদগ্ধ যুবকের নাম বিজয়। ১১ মাস আগে তাঁর বিয়ে হয়। তবে বিজয়ের মদ্যপানের স্বভাবের কারণে নিত্য ঝামেলা লেগেই থাকত স্ত্রী সঙ্গে।

অভিযোগ, শুক্রবার বিজয়ের বাড়িতে থাকতে আসে তাঁর বোন। বিজয়ের স্ত্রীর সঙ্গে বোনের তুমুল ঝগড়া হয়। এরপরই দুজন মহিলাই বাড়ি ছেড়ে চলে যায়।
বিজয়ের স্ত্রী নিজের বাপের বাড়ি চলে যায়। শত ফোন করলেও সে ফোন তোলেনি। এরপরে বিজয় নিজে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে রাজি করিয়ে ফেরত আনতে চাইলেও তিনি রাজি হননি। এরপরই বিজয় বাড়ি ফিরে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
স্ত্রী সতীত্বের পরীক্ষায় ফেল, ৪৮ ঘণ্টার মধ্যে বিয়ে ভাঙলেন স্বামী
বিয়ের দ্বিতীয় দিনই স্বামীর বাড়িতে ডাকাতি করে চম্পট দিল 'নববধূ'
ঘটনার পরই বিজয়ের চিৎকারের আওয়াজল পেয়ে প্রতিবেশীরা তাঁকে হাসপাতালে ভর্তি করেছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার দেহের ৬০ শতাংশই পুড়ে গিয়েছে। এখনও অবস্থা অশঙ্কাজনক।












Click it and Unblock the Notifications