নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের দায়ে ১০ বছরের জেল বাবার

হায়দ্রাবাদ, ৭ সেপ্টেম্বর : নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড হল এক ব্যক্তির। সঙ্গে এক লক্ষ টাকা জরিমানাও করেছেন বিচারক। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ জেলার ভাল্লুরুপালেম গ্রামের। [হাসপাতালে ধর্ষিতা দিদিকে দেখতে গিয়ে ধর্ষণের শিকার এক কিশোরী]

সাজাপ্রাপ্ত শেখ মাস্তান বলীর বিরুদ্ধে গতবছর এই অভিযোগ ওঠায় তাঁকে গ্রেফতার করা হয়। এরপরে মঙ্গলবার তাঁকে সাজা শুনিয়েছে আদালত। পুলিশ কমিশনারের অফিসের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে। [স্কুলের মধ্যেই নবম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ শিক্ষকের!]

নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের দায়ে ১০ বছরের জেল বাবার

জানা গিয়েছে, ৩৭ বছরের শেখ মাস্তানের এক মেয়ে ও এক ছেলে। তবে তারা মায়ের সঙ্গে গত কয়েকবছর ধরে আলাদা থাকত। গতবছর সে স্ত্রীকে বলে নিজের মেয়েক কয়েকদিনের জন্য নিজের বাড়িতে নিয়ে আসে।

স্ত্রী কোনও কিছু না ভেবেই ১৫ বছরের মেয়েকে বাবার কাছে পাঠিয়ে দেয়। বাড়িতেই এরপরে নিজের মেয়ের উপরে ১৫ দিন ধরে শারীরিক নির্যাতন চালায় শেখ মাস্তান। এরপরে বাড়ি ফিরে মাকে সব খুলে বলে নাবালিকা কিশোরী।

ঘটনা জানতে পেরেই সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে নিজের স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই মহিলা। গতবছরের ২ সেপ্টেম্বর শেখ মাস্তানকে গ্রেফতার করে পুলিশ।

আদালতে শুনানির পরে দোষী সাব্যস্ত হয়েছে শেখ মাস্তান। তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা নির্দেশ দিয়েছে আদালত। জরিমানার টাকার মধ্যে ৭৫ হাজার টাকা নির্যাতিতা কিশোরীর নামে ব্যাঙ্কে জমা করতে হবে বলেও জানিয়েছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+