গরু খোঁজার অপরাধ! শোলে সিনেমার নকল করে দুষ্কৃতীরা হাত কেটে নিল যুবকের

হিন্দি সিনেমা শোলের জনপ্রিয় দৃশ্যের মতো করে বেঁধে হাত তলোয়ার দিয়ে কেটে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশে।

নিজের গরু হারিয়ে গিয়েছিল এক ব্যক্তির। গরু খুঁজতে একটি পরিবারের জমিতে ঢুকে পড়েন তিনি। গরু তো খুঁজে পাননি, উল্টে ওই জমিতে ঢুকে পড়ার অপরাধে পাঁচজন মিলে যুবককে বেঁধে রেখে হাত কেটে নেওয়া হল। একেবারে হিন্দি সিনেমা শোলের জনপ্রিয় দৃশ্যের মতো করে বেঁধে হাত তলোয়ার দিয়ে কেটে দেওয়া হয়েছে।

গরুর খোঁজার অপরাধ! শোলে সিনেমার নকল করে দুষ্কৃতীরা হাত কেটে নিল যুবকের

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পিপলওয়ালি গ্রামের সুলতানপুর পুলিশ স্টেশন এলাকায় রাইসেন জেলায়। আহতের নাম প্রেম নারায়ণ সাহু (৩৫)। এই ঘটনায় ২জনকে গ্রেফতার করা হয়েছে।

সুলতানপুর পুলিশ জানিয়েছে, প্রেমের গরু শুক্রবার সন্ধ্যায় খোয়া গিয়েছিল। গরুর খোঁজ করতে গিয়ে তিনি জনৈক সত্তু যাদবের জমিতে ঢুকে পড়েছিলেন। গরু নিয়ে জিজ্ঞাসা করায় যাদব প্রথমে এড়িয়ে যান। পরে এককথা দুইকথায় বচসা শুরু হয়। সেই বচসায় জড়িয়ে পড়ে যাদবের পরিবারের লোকজনও।

অভিযোগ, সকলে মিলে প্রেমকে গাছের সঙ্গে বেঁধে দেয়। প্রচণ্ড মারধর করার পরে তলোয়ার দিয়ে প্রেমের হাত কেটে দেওয়া হয়। তিনি চিৎকার করলেও গ্রামবাসীরা দাঁড়িয়ে মজা দেখলেও কেউ এগিয়ে এসে প্রতিবাদ করেননি।

পরে পুলিশ এক গ্রামবাসীর ফোন পেয়ে ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ প্রেম ও তার কাটা হাত নিয়ে তাঁকে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে ভোপালে স্থানান্তরিত করা হয়। প্রেমের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, গাছের সঙ্গে বেঁধে বিখ্যাত হিন্দি সিনেমা শোলে-র বিখ্যাত হাত কাটার দৃশ্যের মতো করে নাকি হাত কেটে নেওয়া হয়েছে। সিনেমায় সেই দৃশ্যে ডাকাত গব্বর সিং হাত কেটে নিয়েছিলেন ঠাকুর সাহেবের। সেভাবেই এখানে তলোয়ার দিয়ে হাত কাটা হয়েছে।

এই ঘটনায় পাঁচজনকে খুনের চেষ্টার অভিযোগে বুক করা হয়েছে। মূল অভিযুক্ত সত্তু যাদব ও রাজপাল যাদবকে গ্রেফতার করা হয়েছে। বাকী তিন অভিযুক্ত হল শকুল, রাহুল ও রামু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+